নীল রায়
যেদিন অমিত শাহ কাঁথির জনসভা থেকে মুখ্যমন্ত্রী আঁকা ছবি নিয়ে প্রশ্ন তুললেন, ঠিক সেদিনই সন্ধ্যায় তাকে আইনি নোটিশ ধরাল তৃণমূল কংগ্রেস। মালদার জনসভায় অমিত শাহ অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ জুড়ে সিন্ডিকেট ট্যাক্স তোলে। মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় রাজ্যের মন্ত্রী তথা তিন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতিকে । ” চিটফান্ডের মালিকরা জেলে তাই আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি হয় না কোটি কোটি টাকায়।” মঙ্গলবার অধিকারী দুর্গ দক্ষিণ কাঁথির পদ্মপুকুরিয়ায় জনসভা করে এভাবেই তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি সভাপতি অমিত শাহ। কিন্তু অমিত শাহের এমন অভিযোগের জবাব দেওয়া তো দূরঅস্ত, সেভাবে প্রতিআক্রমণ করতে পারল না বাংলার শাসক দল। বরং সভার পর বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হল তৃণমূল কর্মীদের হাতে, অভিযোগ এমনটাই। এদিনই শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন আগামী ৩ ফেব্রুয়ারি ওই পদ্মপুকুর মাঠে জনসভা করে অমিত শাহের যাবতীয় আক্রমণের জবাব দেবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমিত শাহর আক্রমণের জবাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনকে। ফেসবুক লাইভে তিনি মূলত আটটি অভিযোগের উত্তর দেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে চিটফান্ডের তদন্ত করে আমানতকারীদের সব টাকা ফেরানো হবে, অমিত শাহের এমন আশ্বাসের পাল্টা আক্রমণ বেছে নেন ডেরেক। চিটফান্ড কাণ্ডে কাশ্মীর থেকে সারধা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেনকে গ্রেফতার করে আনার কথা বলেন তিনি। রাজ্যে দুর্গা পুজো সরস্বতী পুজোর পরিস্থিতি নেই এমন অভিযোগের জবাবে, জাতীয় মুখপাত্র বলেন, রাজা ২৮-৩০ হাজার দুর্গাপূজা হয় । এবং স্কুলে ১০ হাজার স্কুলে সরস্বতী পুজো হয় বলেও দাবি করেন এ কুইজ মাস্টার রাজনীতিক। গরু পাচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও বিএসএফের ঘাড়ে দায় চাপিয়ে বিজেপি সরকারকেই আক্রমণ করেন তিনি। অমিত শাহের যাবতীয় অভিযোগ ও দাবি ভিত্তিহীন বলে বারবার করে উল্লেখ করেছেন ডেরেক। বেটি বাঁচাও বেটি পড়াও বনাম কন্যাশ্রী, কিংবা স্বচ্ছ ভারত বনাম নির্মল বাংলা। এমন সব বিষয়গুলি নিয়ে অমিত শাহের অভিযোগের জবাব দিলেও, মুখ্যমন্ত্রীর ছবি আর কোটি টাকায় বিক্রি হচ্ছে না কেন তা নিয়ে একটি শব্দ খরচ করেননি তিনি। এমন গুরুতর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব কেন কোনও জবাব দিল না তা নিয়ে প্রশ্ন উঠছে! প্রসঙ্গত, রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু ও সারধা-কর্তা সুদীপ্ত সেন উভয়ই মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কয়েক কোটি টাকা খরচ করে কিনেছিলেন। বর্তমানে তারা উভয়ই কারাবাসে এবং বিচারাধীন। ছবি কেনা মধ্যস্থতাকারী বাংলা ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতাকেও দিন কয়েক আগে গ্রেপ্তার করেছে সিবিআই। তাই এমন একটি তাজা বিষয়কে রাজনৈতিক মঞ্চে হাজির করে রাজনৈতিক ফায়দা তোলাই লক্ষ্য বিজেপি নেতৃত্বের। আর তৃণমূলের পাল্টা কৌশল যাতে চিটফান্ড কান্ড বা মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে বিজেপি একটি ভোটও বাংলায় বৃদ্ধি করতে না পারে। তবে এদিন বিজেপি সভাপতিকে আইনি নোটিশ ধরনের ঘটনা প্রথম নয়। গত বছর ১১ আগস্ট ধর্মতলা জনসভা থেকে অমিত শাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করার পরও তার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news