ওয়েব ডেস্ক
কংগ্রেস নেতা ও ক্রিকেটার নভজোৎ সিং সিধু, অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও আমির খানের বিরুদ্ধে তোপ দাগল আরএসএস। এদিন আরএসএস নেতা ঈন্দ্রেশ কুমার এই তিনজনকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেন। তাদের তুলনা ‘মীর জাফরের সঙ্গে করেন। এদিন মিডিয়ার সামনে ঈন্দ্রেশ বলেন, “ভারতের আজমল কাসবের মতো মুসলমানের প্রয়োজন নেই। ভারতের প্রয়োজন সেই মুসলিম যুবাদের যারা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণার পথে চলে। ” একধাপ এগিয়ে ঈন্দ্রেশের আরও বিস্ফোরক মন্তব্য, “আজমল কাসবের পথে যারা চলবে তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবেই ধরা হবে। তাঁরা নভজোৎ সিং সিধুর মতো ক্রিকেটার বা নাসিরুদ্দিন এবং আমির খানের মতো ভাল অভিনেতা হতে পারেন, কিন্তু তাঁরা সম্মানীয় ব্যক্তিত্ব নন, তাঁরা জয়চন্দ বা মীর জাফরের মতোই বিশ্বাসঘাতক।” কংগ্রেস ও বামদলগুলির জন্যেই অযোধ্যা কাণ্ডে শুনানির দেরী হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি। প্রয়োজনে সাধু সন্ন্যাসীদের নিয়ে কংগ্রেস ও বামেদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের হুমকিও দেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news