Breaking News
Home / হেড লাইন্স (page 632)

হেড লাইন্স

মোদীর বাজেটের ৩ আগে রাহুলের ঐতিহাসিক ঘোষণা, জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক: ক্ষমতায় এলে দেশের সব মানুষের নূন্যতম আয়ের ব্যবস্থা করবেন, গ্যারান্টি দিলেন রাহুল গাঁধী। মোদীর বাজেট পেশের ৩ দিন আগে এমন ঐতিহাসিক ঘোষণা করলেন রাহুল। এদিন তিনি জানিয়ে দেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে জিতে দিল্লির মসনদে বসলে, সব গরিবের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা করবে কংগ্রেস। রাহুল গাঁধী জানান, ক্ষমতায় এলে …

আরও পড়ুন »

ক্লাবগুলিকে রাজনৈতিক আখড়া বানাতেই মুক্তহস্তে দান মমতার: দিলীপ

নীল বণিক: রাজনৈতিক আখড়া তৈরি করতেই ক্লাবগুলিকে মুক্তহস্তে দান করলেন মমতা। সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সিপিএমও একসময় ক্লাবগুলিকে অর্থ দান করে ভোটের কাজে ব্যবহার করত। বামেদের দেখানো পথেই হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানান বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রীর দান খয়রাতি নিয়ে …

আরও পড়ুন »

গুরুতর অসুস্থ গৌতম দেব

ওয়েব ডেস্ক: গুরুতর অসুস্থ গৌতম দেব। সিপিসিপিআইএম নেতাকে সোমবার বিকেলে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, কিছুদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন গৌতমবাবু। সোমবার দুপুরে ফের অসুস্থ বোধ করেন। শারীরিক ভারসাম্য হারিয়ে পড়ে যান। পায়ে ও কোমরে চোট লাগে। এরপরই পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। আপাতত …

আরও পড়ুন »

ক্লাবগুলো অনুদান নিতে ভয় পাচ্ছে আজকাল, জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর মতে আজকাল অনুদান নিতে ভয় পাচ্ছে রাজ্যের ক্লাবগুলি। সিবিআইয়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অনুদান নিলেই কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে। আজ রাজ্যের ক্রিড়া সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ভাবছেন রাজ্য তথা দেশের ক্রিড়ার উন্নতি নিয়ে। জানান, তিনি কী কী করতে চলেছেন খেলায়াড়দের …

আরও পড়ুন »

শিলিগুড়িতে ১০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ জংশন বাসস্ট্যান্ড চত্বরে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি মণিপুরি গাঁজা সহ একজনকে গ্রেফতার করে। ধৃত সঞ্জয় কুমার শাউ বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবক মণিপুর থেকে গাঁজা এনে তা বিহারে পাচারের জন্য জংশনে বাস ধরার অপেক্ষা করছিল। …

আরও পড়ুন »

মহাগটবন্ধনকে ‘মসকাগটবন্ধন’ বলল আমুল

ওয়েব ডেস্ক: মহাগটবন্ধন হয়ে গেল ‘মসকাগটবন্ধন’। লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোটকে এভাবেই কটাক্ষ করল গুজরাতের স্বনামধন্য দুগ্ধ প্রক্রিয়াকরণ সংস্থা আমুল। সকলের জানা, যে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমুল গার্লকে দিয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে কার্টুন বানিয়ে থাকে আমুল। তেমনই এক কার্টুনে নাখুশ বিরোধী শিবির। যে কার্টুনে ‘মহাগটবন্ধন’-কে বলা হয়েছে ‘মসকাগটবন্ধন’। যার বিরোধিতায় …

আরও পড়ুন »

কুশীনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান

ওয়েব ডেস্ক: লখনউ থেকে ৩০০০ কিলোমিটার দূরে ভেঙে পড়ল যুদ্ধবিমান জাগুয়ার। সূত্রের খবর উত্তরপ্রদেশের কুশীনগরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলট অবশ্য বিমান ধ্বংসের আগে বিমান থেকে বেরিয়ে আসেন। ফলে প্রাণহানী ঘটেনি। জানা গিয়েছে, এদিন সকালে ট্রেনিং মিশনে গোরখপুর এয়ারবেস থেকে ওড়ে ভারতীয় বাহিনীর বিমানটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারান পাইলট। তবে …

আরও পড়ুন »

মা উড়ালপুল থেকে পড়ে মৃত্যু যুবকের

নিজস্ব সংবাদদাতা সোমবার সকালে মিলনমেলার সামনে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত দেহ৷ মা উড়ালপুল থেকে পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান। জানা গিয়েছে, মা উড়ালপুলে রঙের কাজ চলছিল৷ মৃত যুবক সম্ভবত রঙের কাজ করছিলেন বলে পুলিশের অনুমান৷ তবে উড়ালপুল থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে না ওই যুবক আত্মহত্যা করেছে, খতিয়ে …

আরও পড়ুন »

ইডির জালে কোন তৃণমূল নেতা? জেনে নিন ক্লিস করে

নীল বণিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের অফিস সিল করলো ইডি। সোমবার কেন্দ্রীয় গোয়েন্দারা কে.ডি সিংয়ের চণ্ডীগড়ের অফিস সিল করেছে ইডির গোয়েন্দারা। তৃণমূলের প্রাক্তন রাজ্য সভার সাংসদের প্রায় ১৬৮ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করেন ইডির গোয়েন্দারা। প্রসঙ্গত, ঝাড়খন্ডের ব্যাবসায়ী প্রাক্তন সাংসদ অ্যালকেমিষ্ট নামে একটি চিটফান্ড চালাতেন। এরাজ্যে মমতার ঘনিষ্ঠ হবার পরেই …

আরও পড়ুন »

ওড়িশায় ক’টি আসনে প্রার্থী দেবে তৃণমূল, জেনে নিন ক্লিক করে

নীল রায়। ওড়িশার আটটি লোকসভা আসনে লড়াই করতে চেয়ে তৃণমূল শীর্ষ নেতাদের কাছে কাছে আবেদন জানাল ওড়িশা তৃণমূল। পুরী, ভুবনেশ্বর, ভদ্রক, কটক, ময়ূরভঞ্জ, বরাগড়, বালেশ্বর ও জাজপুর লোকসভা আসনে প্রার্থী দিতে চেয়ে ওড়িশার তৃণমূল নেতারা আবেদন করেছেন বলে জানা গিয়েছে। রবিবার ভুবনেশ্বরের পার্টি অফিসে এসেছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও …

আরও পড়ুন »

শহরে পাকিস্তানী প্রতারণা চক্রের হদিশ, জেনে নিন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা শহরে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ মিলল ৷ পাকিস্তান থেকে একদল প্রতারক এই চক্র চালাচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে সিআইডির হাতে উঠে এসেছে এমনই তথ্য ৷লটারি প্রতারণাকাণ্ডে চিনারপার্ক থেকে ধৃত রাজেশ ঘোষ ও বিধান কীর্তনিয়াকে জেরা করে রীতিমতো স্তম্ভিত তদন্তকারীরা। ধৃতরা জেরায় জানিয়েছে, পাকিস্তানি এজেন্ট মারফত এই …

আরও পড়ুন »

কাঁথিতেও অমিত শাহের সভা নিয়ে অনিশ্চয়তা

নীল বণিক কাঁথিতেও অমিত শাহের সভা নিয়ে ঘোর অনিশ্চয়তা। শুভেন্দু অধিকারীর গড়ে সভা করে দলের সর্বভারতীয় সভাপতি রাজ্যে নির্বাচনী ঝড় তুলতে চেয়েছিল। সেই ঝড় থামাতে অমিত শাহের সভা বাতিল করতে উঠেপড়ে লেগেছে রাজ্যের শাসক দল। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারী পূর্বমেদিনীপুরের কাঁথিতে সভা করার কথা ছিল বিজেপির। অমিত শাহের সভার জন্য …

আরও পড়ুন »

এবার প্রিয়াঙ্কাকে ‘বাচ্চী’ বলে কটাক্ষ আরেক বিজেপি নেতার

ওয়েব ডেস্ক ফের বিজেপির সমালোচনার মুখে সক্রিয় রাজনীতিতে নবাগতা প্রিয়াঙ্কা গাঁধী। এদিন বিহারের পর্যটন মন্ত্রী প্রমোদ কুমার প্রিয়াঙ্কার রাজনৈতিক অনভিজ্ঞতাকে কটাক্ষ করে বলেন, প্রিয়াঙ্কা এখনও শিশু। নরেন্দ্র মোদীকে টক্কর দিতে কংগ্রেসের সনিয়া গাঁধীকে মাঠে নামানো উচিত বলে মন্তব্য করেন প্রমোদ কুমার। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিহারের আরেক মন্ত্রী প্রিয়াঙ্কার সমালোচনায় বলেন, …

আরও পড়ুন »

ঠাকুরনগরে মোদির সভা নিয়ে চাপানউতোর, ম্যাচ বার করলেন মুকুল

বিশেষ সংবাদদাতা ম্যাচ বার করলেন মুকুল। ম্যাচই বটে! একদিকে মতুয়াসঙ্ঘের ঠাকুরবাড়ির আভ্যন্তরীণ দ্বৈরথ অন্যদিকে নেপোয় দই মারা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। যাঁরা ঠাকুর পরিবারের মতানৈক্যের সুযোগ নিয়ে মাঠে নেমেছিলেন প্রধানমন্ত্রীর সভা বানচাল করতে। রাজ্যে দেশের প্রধানমন্ত্রীর সভা ভেস্তে দিতে কোনও জনপ্রতিনিধি বা আইনসভার সদস্য মাঠে নামলে কী প্রকার বিরুপ বার্তা …

আরও পড়ুন »

মোট ১৪টি রাজ্যে ভোট লড়বে তৃণমূল: ডেরেক

নীল রায় সারা দেশের মোট ১৪ টি রাজ্যের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। রবিবার ভুবনেশ্বরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে এমনটাই বললেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। এদিন ভুবনেশ্বরের রবিন শ কলেজের ১৫০ তম বার্ষিকী উপলক্ষে হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এরপর ওড়িশায় তৃণমূল কংগ্রেসের ভুবনেশ্বরের পার্টি অফিসে যান …

আরও পড়ুন »

মাঠ পরিবর্তন করে ঠাকুরনগরেই মোদীর সভা

নীল বণিক আগামি ২ ফেব্রুয়ারি ঠাকুরনগড়েই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। তবে ঠাকুরবাড়ি মেলার মাঠে নয়, যে মাঠে হেলিকপ্টার নামবে সেই মাঠের পাশেই মোদির সভার আয়োজন করেছে রাজ্য বিজেপি। আগে ঠাকুরনগরের মেলার মাঠে প্রধানমন্ত্রীর সভা করার পরিকল্পনা করেছিল বিজেপি । কিন্তু সেই মাঠটি তৃণমূল অগ্রিম বুকিং করে রাখায় প্রধানমন্ত্রীর সভা …

আরও পড়ুন »