Breaking News
Home / হেড লাইন্স (page 601)

হেড লাইন্স

শিবরাত্রি স্পেশ্যাল : ব্রহ্মাকে যৌনশিক্ষা দিতেই কি শিব ধারণ করেছিলেন ‘অর্ধনারীশ্বর’ রূপ?

পার্থসারথি পাণ্ডা: শিব পুরাণের কাহিনি থেকে জানা যায় যে, সৃষ্টির সেই আদিম লগ্নে, যখন সবেমাত্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, স্বর্গ-মর্ত-পাতাল-এই ত্রিলোকের বিভাজন হয়েছে, দেবাদিদেবের ইচ্ছেয় আরও দুই দেবতা ব্রহ্মা ও বিষ্ণুর আবির্ভাব ঘটেছে; তখন প্রয়োজন হল এই ত্রিলোকে বসবাস করার মতো যথেষ্ট জীব-সৃষ্টির। এই জীবসৃষ্টির ভার ব্রহ্মাকে দিলেন স্বয়ং শিব। সৃষ্টির …

আরও পড়ুন »

সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানিদের ভিসা নয়, জানাল আজমেঢ় শরিফ

ওয়েব ডেস্ক: সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করলে পাকিস্তানিদের আজমেঢ় শরিফে ভিসা নয়, জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানালেও এই সিদ্ধান্ত মূলত আজমেঢ় শরিফ কর্তৃপক্ষের। শুক্রবার এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, সামনেই আজমেঢ় শরিফ দরগার উর্স উত্সব। ওই উত্সবে যোগ দিতে চাইলেও পাকিস্তানিদের ভিসা দেওয়া হবে না এবার, …

আরও পড়ুন »

রাজকুমার রায় মামলায় কেস ডায়রি চাইল আদালত

নিজস্ব সংবাদদাতা পঞ্চায়েত ভোটের সময় ডিউটিতে গিয়ে রায়গঞ্জের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্য মৃত্যুর ঘটনায় কেস ডায়েরি চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। আগামি বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় প্রিসাইডং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানাল হাইকোর্ট। মৃত অফিসারের নিখোঁজ হওয়া থেকে …

আরও পড়ুন »

বর্তমান পরিস্থিতিতে আরও সংযত ও দায়িত্ববান হোক নেট দুনিয়া : রবিশঙ্কর প্রসাদ

ওয়েব ডেস্ক বুধবার দুপুর থেকে পাকিস্তানে আটকে পড়া উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের কয়েকটি ভিডিও নাড়িয়ে দিয়েছিল আপামর বিশ্বকে। ইউ টিউবকে বলে ইন্টারনেট থেকে সেই ভিডিও সরিয়ে নিতে বলে ভারত সরকার। এরপরই কড়া পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিভিন্ন সোশাল মিডিয়াকে এই ধরনের ভিডিওর শেয়ার আটকাতে নজর …

আরও পড়ুন »

ঘরে ফিরছেন অভিনন্দন, স্বাগত জানাতে সাজছে ওয়াঘা

ওয়েব ডেস্ক আজ ভোর থেকেই অমৃতসরের কাছে ওয়াঘা সীমান্তে ভিড় জমতে শুরু করেছে। মিডিয়া থেকে সাধারন মানুষ, সকলের ফোকাস-ওয়াঘা। কারন জানা গিয়েছে, এই পথ ধরে ঘরে ফিরবেন ভারতের বীরপুত্র অভিনন্দন বর্ধমান। জানা গিয়েছে, বিটিং রিট্রিট সেরিমনির সময় অভিনন্দন ভারতে ফিরতে পারেন। তবুও সকাল থেকেই ভারতের পতাকা, ঢোল, ফুল, মালা নিয়ে …

আরও পড়ুন »

পাকিস্তানে নামার পর থেকেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল অভিনন্দনের, জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক আজ পাকিস্তান থেকে ঘরে ফিরছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গত ৪৮ ঘন্টায় অভিনন্দনের সেই নির্লিপ্ত উত্তর, “আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ দ্যাট।” যেন ভারতীয় সেনার সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে। অজানা শত্রুর সামনে দাঁড়িয়ে, আহত অবস্থাতেও যে তাকে না বলা যায় দেখিয়ে দিয়েছে অভিনন্দন। কিন্তু প্যারাশুট করে …

আরও পড়ুন »

পাকিস্তান প্ররোচনা দিলে ফের প্রত্যাঘাত হবে, বলল ভারতীয় সেনা

ওয়েব ডেস্ক কিছুক্ষণ আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সে দেশের পার্লামেন্টে ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। পার্লামেন্টে দাঁড়িয়েই ইমরান যুদ্ধের পরিবর্তে, শান্তির বার্তা দিয়েছেন। কিন্তু হঠাৎ পাকিস্তানের এই ভোল বদল নিয়ে সন্দিহান ভারত।  কারণ পুলওয়ামা ঘটনার পর বারবার মিথ্যে বলেছে পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানের উপর একটা আন্তর্জাতিক …

আরও পড়ুন »

অভিনন্দন প্রমাণ করল মোদির ভারত সুপার পাওয়ার

সুমন ভট্টাচার্য :   উইং কমান্ডার অভিনন্দনের ফিরে আসা আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য। মানতেই হবে যে, এই কাজটা আগের কোনও সরকার করতে পারেনি। আমাদের অনেকেরই হয়তো মনে আছে কার্গিল যুদ্ধের সময় অজয় আহুজাকে কীভাবে কপালে গুলি করে মারা হয়েছিল। আরেক ভারতীয় জওয়ান নচিকেতাকে বন্দি করে রাখা হয়। যদিও পরে …

আরও পড়ুন »

সার্জিক্যাল স্ট্রাইকের ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা!

নিজস্ব প্রতিনিধি : মিরাজ ২০০০ বিমানের সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!  পাশাপাশি পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক এর ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিন নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশবাসী এয়ার স্ট্রাইকের কথা জানতে চাইতে পারে। কারা মারা গিয়েছে? …

আরও পড়ুন »

আবারও যুবনেতা খুন নদিয়ায়

নীল রায় আবারও যুব নেতা খুন নদিয়ায়! এবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল চাকদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতিকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনার পর তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। নিহত নেতার নাম সুদিন সোম (৪৬) । বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে …

আরও পড়ুন »

মান্নানের অভিমান, ধরছেন না সোমেনের ফোন

নীল রায়: কংগ্রেসের নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেন আবদুল মান্নান। জোট বা আসন সমঝোতার দায়িত্ব থেকে আমাকে মুক্তি দিন। আমি কোনও দায়িত্ব নিতে চাই না। আমি অপারগ। এই ভাষাতেই নিজের সিদ্ধান্তের কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, এআইসিসি নেতা গৌরব গগৈ এবং ভিপি সিংয়ের সঙ্গে কথা হয় …

আরও পড়ুন »

Breaking News: ভারতীয় পাইলটকে আগামীকাল ছাড়া হবে: ইমরান

ওয়েব ডেস্ক: পাকিস্তান যে ভারত সরকারের কড়া পদক্ষেপে প্রকৃতই নরম হয়েছে তা স্পষ্ট হয়ে গেল। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিলেন, পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেওয়া হবে। পাকিস্তান পার্লামেন্টে বক্তৃতার সময় তিনি এই ঘোষণা করেন। উল্লেখ্য, বুধবার পাকিস্তানি বিমান বাহিনীর বিমান ধাওয়া করতে গিয়ে পাইলট আভিনন্দন …

আরও পড়ুন »

জঙ্গল মহলে প্রার্থী হোক ভারতী, দাবি বিজেপি কর্মীদের

নীল বণিক: প্রথম দিনই ভারতী ঘোষকে নিয়ে ব্যাপক উন্মাদনা বিজেপি কর্মীদের মধ্যে। বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিজেপির মজবুত বুথ কর্মসূচীতে অংশগ্রহণ করেন প্রাক্তন এই আইপিএস। সেই কর্মসূচীতেই দলের নিচু তলার কর্মীরা ভারতী ঘোষকে প্রার্থী করার দাবি জানান। তাও আবার কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সামনে। কর্মীদের এমন অবেদন অবশ্য পুরোটাই কেন্দ্রের সিদ্ধান্ত বলে …

আরও পড়ুন »

ভারত-পাক ঝামেলা মিটতে চলছে, ট্রাম্পের মন্তব্যে জল্পনা

ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তানের অনেক দিনের ঝামেলা মিটতে চলেছে বলে কী ইঙ্গিত করলেন ট্রাম্প! তা নিয়ে শুরু হয়ে গেছে জলঘোলা। আজ হানোইতে সাংবাদিক বৈঠকের সময় এমন মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। বলেন, ভারত পাকিস্তান থেকে ভালো খবর আসছে। দুই দেশের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে শান্ত হচ্ছে। ট্রাম্প আরও …

আরও পড়ুন »

কোনও আলোচনা নয়, বিনা শর্তে পাইলট ফেরাতে চায় ভারত

ওয়েব ডেস্ক: পাকিস্তান সুর  নরম করলেও, ভারত তাদের দাবি মানতে রাজি নয়। উল্লেখ্য, আজ ফের সুর নরম করে পাকিস্তান। সে দেশের মন্ত্রীসভার বৈঠকের পর পাকিস্তানের বিদেশমন্ত্রী জানান, তারা আলোচনায় বসতে রাজি। পাক সেনার হাতে বন্দি ভারতীয় পাইলটকে ফেরাতে আলোচনা চায় তারা। এমনকী  ভারত চাইলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি ফোনে …

আরও পড়ুন »

দেশের তিন সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর

ওয়েব ডেস্ক: পর পর দুই দেশের বায়ুসেনার আক্রমণ পাল্টা আক্রমণ। সীমান্তের দু’পারেই বাড়ছে সেনা তৎপরতা। এমন সময়ে দেশের তিন বাহিনীর প্রধানকে জরুরি বৈঠকে ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে নয়া কৌশল নির্ধারণেই এই বৈঠক। উল্লেখ্য, পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় জবাব দেয় ভারত। ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে …

আরও পড়ুন »