নীল বণিক:
প্রথম দিনই ভারতী ঘোষকে নিয়ে ব্যাপক উন্মাদনা বিজেপি কর্মীদের মধ্যে। বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিজেপির মজবুত বুথ কর্মসূচীতে অংশগ্রহণ করেন প্রাক্তন এই আইপিএস। সেই কর্মসূচীতেই দলের নিচু তলার কর্মীরা ভারতী ঘোষকে প্রার্থী করার দাবি জানান। তাও আবার কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সামনে। কর্মীদের এমন অবেদন অবশ্য পুরোটাই কেন্দ্রের সিদ্ধান্ত বলে এড়িয়ে যান বিজয়বর্গীয়। তবে কর্মীদের সামনে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন দিল্লি নিয়ুক্ত এরাজ্যের পর্যবেক্ষক।
উপস্থিত বিজেপি কর্মীদের কৈলাস বিজয়বর্গীয় বলেন, জঙ্গল মহলে মমতার বিরুদ্ধে লড়াই করার মতো যোগ্য ভারতী ঘোষ। আপনারা দলের উপর আস্থা রাখুন। দিল্লি ঝাড়গ্রাম লোকসভায় একজন যোগ্য নেতাকেই প্রার্থী করবে, এদিন এভাবেই দলীয় কর্মীদের আস্বস্ত করেন কৈলাস বিজয়বর্গীয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news