ওয়েব ডেস্ক
বুধবার দুপুর থেকে পাকিস্তানে আটকে পড়া উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের কয়েকটি ভিডিও নাড়িয়ে দিয়েছিল আপামর বিশ্বকে। ইউ টিউবকে বলে ইন্টারনেট থেকে সেই ভিডিও সরিয়ে নিতে বলে ভারত সরকার। এরপরই কড়া পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিভিন্ন সোশাল মিডিয়াকে এই ধরনের ভিডিওর শেয়ার আটকাতে নজর রাখতে বলেন। তথ্য ও প্রযুক্তি দফতরের তরফে জানানো হয়, যেই ভিডিওগুলি দেশের মনোবলে আঘাত করতে পারে, সেগুলির প্রচার আটকাতে কড়া পদক্ষেপ নিতে হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে।
রবিশঙ্কর প্রসাদ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বলেন, তাদের নজর রাখতে হবে, বর্তমান পরিস্থিতিতে কোনও ব্যক্তি বা সংগঠন যেন সোশাল মিডিয়ার অপব্যবহার না করে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরই ইউ টিউবকে এই সংক্রান্ত ১১টি লিঙ্ক ডিলিট করতে বলা হয়। গুগলের তরফে ইউটিউব থেকে এই ভিডিও সরিয়ে নেওয়ার খবর স্বীকার করা হয়।
উল্লেখ্য, ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের মিগ-২১ বিমানটি পাক সীমান্তে ভেঙে পড়ে। এরপরই তাঁকে গ্রামবাসীদের অত্যাচারের ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news