নিজস্ব সংবাদদাতা
পঞ্চায়েত ভোটের সময় ডিউটিতে গিয়ে রায়গঞ্জের প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্য মৃত্যুর ঘটনায় কেস ডায়েরি চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। আগামি বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় প্রিসাইডং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানাল হাইকোর্ট। মৃত অফিসারের নিখোঁজ হওয়া থেকে মৃতদেহ উদ্ধার হওয়া পর্যন্ত বাকি সময়ের তিনি কোথায় ছিলেন জানতে চাইল আদালত।
উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় গত ১৪ই মে ইটাহারে ভোট গ্রহণের কাজে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার। রায়গঞ্জের বাসিন্দা রাজকুমার রায়। পরদিন ১৫ই মে সন্ধ্যায় রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনায় পুলিশি রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে এবং সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের মা অন্নদা রায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news