Breaking News
Home / TRENDING / সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানিদের ভিসা নয়, জানাল আজমেঢ় শরিফ

সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানিদের ভিসা নয়, জানাল আজমেঢ় শরিফ

ওয়েব ডেস্ক:

সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করলে পাকিস্তানিদের আজমেঢ় শরিফে ভিসা নয়, জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানালেও এই সিদ্ধান্ত মূলত আজমেঢ় শরিফ কর্তৃপক্ষের। শুক্রবার এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, সামনেই আজমেঢ় শরিফ দরগার উর্স উত্সব। ওই উত্সবে যোগ দিতে চাইলেও পাকিস্তানিদের ভিসা দেওয়া হবে না এবার, জানিয়ে দিল ভারত।

পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে ভারতীয় বিমানহানা ও তারপর পাকিস্তানের পালটা হামলার চেষ্টায় এমুহূর্তে সরগরম দু’দেশের সম্পর্ক। এমত অবস্থায় এবারের আজমেঢ়ের উর্সে উৎসবে যোগ দিতে পারবেন না পাকিস্তানিরা।

প্রসঙ্গতঃ আজমেঢ় শরিফের উর্স উত্সবে প্রতি বছর সামিল হন কমবেশি ৫০০ জন পাকিস্তানি নাগরিক। সম্প্রীতির বার্তা নিয়ে পাকিস্তান থেকে ভারতে আসেন তাঁরা। তবে এবারের পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানিদের ভিসা না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ফলে হজরত খোয়াজা গরিব নমাজের দরগায় উর্সে হাজির হতে পারবেন না পাকিস্তানি নাগরিকরা।

আজমেঢ় দরগার দেওয়ান সৈয়দ জৈনুল আবেদিন আলিও জানালেন, চলতি বছর পরিস্থিতির কথা বিবেচনা করে পাক পুন্যার্থীদের আসতে বারণ করেছি। ভারত সরকারকে এদের ভিসা না-দিতে অনুরোধ করা হয়েছে। দরগার তরফে স্পষ্ট করা হয়েছে, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না-করলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *