Breaking News
Home / TRENDING / দেশের তিন সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর
New Delhi: Union Defence Minister Nirmala Sitharaman interacting with IAF Commanders during a conference in New Delhi on Tuesday. Express Photo by Tashi Tobgyal New Delhi 101017

দেশের তিন সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর

ওয়েব ডেস্ক:

পর পর দুই দেশের বায়ুসেনার আক্রমণ পাল্টা আক্রমণ। সীমান্তের দু’পারেই বাড়ছে সেনা তৎপরতা। এমন সময়ে দেশের তিন বাহিনীর প্রধানকে জরুরি বৈঠকে ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে নয়া কৌশল নির্ধারণেই এই বৈঠক।

উল্লেখ্য, পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় জবাব দেয় ভারত। ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেয় জইশের ঘাঁটি। এরপর বুধবার পাকিস্তানের তিনটি এফ-১৬ যুদ্ধবিমান ঢুকে পড়ে ভারতের আকাশে। সেগুলিকে তাড়িয়ে দেয় ৬টি মিগ-২১। পাকিস্তানের বিমানটিকে তাড়াতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় ভারতের একটি মিগ-২১। সেই বিমানের পাইলটকে ধরে রেখেছে পাকিস্তান।

এমত পরিস্থিতিতে পরবর্তী রণকৌশল ঠিক করা জরুরি। প্রতিরক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে সেই বিষয়েই তিন সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হবে বলে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *