Breaking News
Home / TRENDING / পাকিস্তানে নামার পর থেকেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল অভিনন্দনের, জেনে নিন ক্লিক করে

পাকিস্তানে নামার পর থেকেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল অভিনন্দনের, জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক

আজ পাকিস্তান থেকে ঘরে ফিরছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গত ৪৮ ঘন্টায় অভিনন্দনের সেই নির্লিপ্ত উত্তর, “আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ দ্যাট।” যেন ভারতীয় সেনার সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে। অজানা শত্রুর সামনে দাঁড়িয়ে, আহত অবস্থাতেও যে তাকে না বলা যায় দেখিয়ে দিয়েছে অভিনন্দন। কিন্তু প্যারাশুট করে নামার পর তাঁর কী অভিজ্ঞতা হয়েছিল, জানলে শিউরে উঠবেন।
জানা গিয়েছে, প্যারাশুটে করে নামার পর প্রথমে অভিনন্দন বুঝতে পারেননি তিনি ভারতে রয়েছেন না পাকিস্তানে। তাই প্রথমেই গ্রামবাসীদের জিজ্ঞেস করেন এটা কোন জায়গা? তবে ততক্ষনে গ্রামবাসীরা অভিনন্দনের প্যারাশুটে ভারতের পতাকা দেখে নিয়েছিল। তারা অভিনন্দনকে মিথ্যা বলেন, হ্যাঁ এটাই ভারত। অভিনন্দন তখন ,”ভারত মাতা কী জয়”! বলে ওঠেন। ততক্ষণে তাঁকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেছে গ্রামবাসীরা। বিপদ বুঝে নিজের সঙ্গে থাকা জরুরি কাগজগুলি চিবিয়ে খেয়ে নেন অভিনন্দন । এরপরই রুদ্ধশ্বাসে ছুট। এরইমধ্যে কোনও এক গ্রামবাসী তাঁকে লক্ষ্য করে গুলি করে। পায়ে গুলি লেগে হুমড়ি খেয়ে একটি ছোট নদীতে পড়েন অভিনন্দন । সেখান থেকে তাঁকে ধরে নেয় গ্রামবাসীরা । শুরু হয় বেধড়ক মার। অভিনন্দনের মুখের ভেতর হাত ঢুকিয়ে তাঁর খাওয়া কাগজও বের করার চেষ্টা করা হয়। তাঁর হাত ও চোখ বেধে চলে মারধর। এরপর পাকিস্তান সেনা এসে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে অভিনন্দনকে।
কিন্তু এরকম ভয়ঙ্কর পরিস্থিতির পরেও পাক সেনার সামনে দাঁড়িয়ে নাম ও সার্ভিস নম্বর ছাড়া আর কোনও তথ্য দিতে রাজি হননি অভিনন্দন । উল্টে প্রশ্নকর্তাকে দৃপ্তকন্ঠে বলেছেন, এটা আমি আপনাকে বলতে পারব না।”আই অ্যাম নট সাপোজড টু টেল ইউ দ্যাট”। অভিনন্দনের ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশবাসী তাঁর জন্য প্রার্থনা করছিলেন। ১০০ কোটির সেই প্রার্থনার জেরেই আজ ঘরে ফিরছেন অভিনন্দন ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *