Breaking News
Home / TRENDING / Breaking News: ভারতীয় পাইলটকে আগামীকাল ছাড়া হবে: ইমরান

Breaking News: ভারতীয় পাইলটকে আগামীকাল ছাড়া হবে: ইমরান

ওয়েব ডেস্ক:

পাকিস্তান যে ভারত সরকারের কড়া পদক্ষেপে প্রকৃতই নরম হয়েছে তা স্পষ্ট হয়ে গেল। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়ে দিলেন, পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেওয়া হবে।

পাকিস্তান পার্লামেন্টে বক্তৃতার সময় তিনি এই ঘোষণা করেন।

উল্লেখ্য, বুধবার পাকিস্তানি বিমান বাহিনীর বিমান ধাওয়া করতে গিয়ে পাইলট আভিনন্দন ভার্থামানের বিমানটি পাকিস্তানের সীমানার মধ্যে ভূপাতিত হয় এবং তিনি আটক হন।

এদিন পাক সংসদ ভবনে ইমরান বলেন, শান্তির বার্তা দিয়েই ভারতে ফেরানো হবে পাইলটকে। তাঁর মতে, অবস্থা হাতের বাইরে যাওয়া উচিত নয়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে পাকিস্তানকে তার জবাব দিতে হবে।এদিকে ভারত আগেই বলেছিল, বিনা শর্তে পাইলটকে ফেরাতে হবে পাকিস্তানকে। অপরপক্ষে এদিন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, যদি সংঘর্ষ বন্ধ হয় তাহলে আমরা অভিনন্দনকে ফেরাতে রাজি। তবে ভারত আগেই জানিয়ে দিয়েছিল যে পাইলটের যদি কোনও ক্ষতি হয়, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মনে করা হচ্ছে সেই চাপের কাছেই নতিস্বীকার করল পাকিস্তান।

শুধু ভারত নয়, পাইলটকে ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখেও পড়েছিল পাকিস্তান, মত কূটনীতিকদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *