Breaking News
Home / TRENDING / ভারত-পাক ঝামেলা মিটতে চলছে, ট্রাম্পের মন্তব্যে জল্পনা

ভারত-পাক ঝামেলা মিটতে চলছে, ট্রাম্পের মন্তব্যে জল্পনা

ওয়েব ডেস্ক:

ভারত-পাকিস্তানের অনেক দিনের ঝামেলা মিটতে চলেছে বলে কী ইঙ্গিত করলেন ট্রাম্প! তা নিয়ে শুরু হয়ে গেছে জলঘোলা। আজ হানোইতে সাংবাদিক বৈঠকের সময় এমন মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। বলেন, ভারত পাকিস্তান থেকে ভালো খবর আসছে। দুই দেশের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে শান্ত হচ্ছে। ট্রাম্প আরও বলেন, কয়েক দশক ধরে চলছিল এই অশান্তি। আমেরিকা যে শান্তি ফেরানোর চেষ্টা করেছিল, সেকথাও উল্লেখ করেন আমেরিকার প্রেসিডেন্ট।

কিন্তু ঠিক কী ধরনের শান্তির কথা বলতে চাইলেন ট্রাম্প? কারণ ভারত-পাক সমস্যা তো মেটেনি, বরং তা সম্মুখসমরের দিকে যাচ্ছে। তাহলে যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী শান্তির কথা বোঝাতে চাইলেন কি ডোনাল্ড ট্রাম্প? এমন প্রশ্নই তুলছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হানার পর ট্রাম্প বলেছিলেন, ভয়াবহ ঘটনা। এরপর তাঁর প্রশাসনের তরফে বলা হয় ভারতের আত্মরক্ষার অধিকার আছে। তাছাড়াও ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজক পরিস্থিতির মধ্যে ইসলামাবাদকে দু’বার কড়া বার্তা দেয় আমেরিকা। যা নিয়ে আজ প্রতিক্রিয়া দেন আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজীদ খান। তিনি বলেন, ভারতের এয়ার স্ট্রাইকের নিন্দা করেনি আমেরিকা। এখান থেকেই বোঝা যাচ্ছে ভারতের বক্তব্যকেই প্রাধান্য দিচ্ছে হোয়াইট হাউজ।

এদিকে বৃহস্পতিবারই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিশ্রুতির কথা পাকিস্তানকে মনে করিয়ে দেয় ট্রাম্প প্রশাসন৷ কড়া ভাষায় জানানো হয়, জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করে নিরাপত্তা পরিষদকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক পাকিস্তান৷ একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশকে সামরিক কার্যকলাপে এখানেই দাঁড়ি টানতে বলেছে আমেরিকা৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *