Breaking News
Home / TRENDING / কোনও আলোচনা নয়, বিনা শর্তে পাইলট ফেরাতে চায় ভারত

কোনও আলোচনা নয়, বিনা শর্তে পাইলট ফেরাতে চায় ভারত

ওয়েব ডেস্ক:

পাকিস্তান সুর  নরম করলেও, ভারত তাদের দাবি মানতে রাজি নয়। উল্লেখ্য, আজ ফের সুর নরম করে পাকিস্তান। সে দেশের মন্ত্রীসভার বৈঠকের পর পাকিস্তানের বিদেশমন্ত্রী জানান, তারা আলোচনায় বসতে রাজি। পাক সেনার হাতে বন্দি ভারতীয় পাইলটকে ফেরাতে আলোচনা চায় তারা। এমনকী  ভারত চাইলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি ফোনে কথা বলতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

যদিও পাকিস্তানের এই দাবি নস্যাৎ করে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনা নয়। বিনা শর্তে ভারতের পাইলটকে ফেরত দিতে হবে। ভারতের তরফে আরও বলা হয়, পাকিস্তান চাইছে কান্দাহারের মতো বিনিময়ে প্রথা। কিন্তু তাদের কথা শোনা হবে না। ভারতীয় পাইলটের যে ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যমে তাতে ক্ষুদ্ধ ভারত। জেনেভা চুক্তি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে ভারত। এইসঙ্গে পাকিস্তান যে মাসুদ আজহারের মতো আন্তর্জাতিক জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান, তাও উল্লেখ করে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *