ওয়েব ডেস্ক: ৩০০ পার করে পুরনো দর্পে ফিরছেন মোদি। দিশেহারা বিরোধীরা। বেশ কয়েক রাউন্ড গণনার শেষে গোটা দেশে ৩২০ থেকে ৩৫০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যা বিজেপির নিজেদের ঘোষিত ৩০০ আসনের প্রতিজ্ঞাকেও ছাপিয়ে যাচ্ছে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে চলছে শোচনীয় পরাজয়ের দিকে। তারা ৮০ থেকে ১০০ টি আসনে এগিয়ে রয়েছে …
আরও পড়ুন »৪২ নয়, ৩৬শেই থামবে তৃণমূল, জেনেছে কালীঘাট
নীল রায়। ৪২ নয়, ৩৬শেই থামতে হবে তৃণমূলকে। আর কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে দেশের সপ্তদশ লোকসভা ভোটের গণনা পর্ব। একে একে পরীক্ষিত হবে ৫৪৫টি কেন্দ্রের প্রার্থীরা। ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরেই তৃণমূল নেতারা নিজেদের মতো করে খবর নিতে শুরু করেছিল রাজ্যের ৪২টি আসন প্রসঙ্গে। সূত্রের খবর, তৃণমূল …
আরও পড়ুন »গণনাকেন্দ্রের বাইরে ভিড় জমিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা, কমিশনে বিজেপি
নিজস্ব সংবাদদাতা: গণনার আগের দিন কমিশনে একগুচ্ছ অভিযোগ জানিয়ে এল বিজেপি। আগামীকালকের সুষ্ঠু গণনা নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়ে এলেন জয়প্রকাশ মজুমদার ও অন্যান্য নেতৃত্ব। বিজেপির অভিযোগ, ইভিএম কেন্দ্রে পাহারাদারির নামে ইতিমধ্যে গণনার কেন্দ্রের বাইরে শাসক দলের দুষ্কৃতীরা ভিড় জমিয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর কথায় তৃণমূল সমর্থকেরা গণনাকেন্দ্রের ঝামেলা বাধানোর জন্য হাজির …
আরও পড়ুন »আধাসেনা ও পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তায় কাল রাজ্য জুড়ে গণনা
ওয়েব ডেস্ক: রাজ্য জুড়ে গণনার প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন কমিশনের নেতৃত্বে ২৫ হাজার ভোটকর্মী সমগ্র গণনাকার্য সামলাবেন বৃহস্পতিবার। এদিকে স্ট্রংরুমের বাইরে কড়া পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অশান্তি এড়াতে টহল দিচ্ছে পুলিশও। কলকাতায় শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, গণনার দিন নিরাপত্তার দায়িত্বে থাকছে কলকাতা পুলিশও। মোতায়েন থাকবে মোট ৪ হাজার বাহিনী। ইতিমধ্যে স্পর্শকাতর এলাকায় …
আরও পড়ুন »বিরোধীদের দাবি মানল না কমিশন, পুরনো নিয়মেই গণনা কাল
ওয়েব ডেস্ক: গণনা হবে পুরনো নিয়েমেই। বিরোধীদের দাবিতে আমল দিল না কমিশন। দাবি ছিল, আগে ভিভিপ্যাট গণনা হোক, পরে ইভিএম। সেই দাবি খারিজ করে দিল কমিশনের আধিকারিকেরা। পুরনো নিয়ম অনুসারে প্রথমে ব্যালট, তার পর ইভিএম শেষে ভিভিপ্যাট গণনা হবে বলে জানানো হল বুধবার। প্রসঙ্গত, গণনায় কারচুপির কথা তুলে ইতিমধ্যে হাজারটা …
আরও পড়ুন »ভাটপাড়ায় অশান্তির নেপথ্যে ২ পুলিশ অফিসার, ৭ দুষ্কৃতী, রাজ্যপালকে বিজেপি
ওয়েব ডেস্ক: ভাটপাড়ায় অশান্তির পেছনে কারা? বিজেপির অভিযোগ, এর জন্য দায়ী দুই স্থানীয় পুলিশ অফিসার এবং সাতজন স্থানীয় দুষ্কৃতী। অবশ্যই সবটা হয়েছে শাসক দলের মদতে। এই তথ্য জানিয়ে আজ রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর কাছে একটি অভিযোগ পত্র জমা দেয় গেরুয়া শিবির। চিঠিতে বিজেপি সাফ জানিয়েছে, ভাটপাড়া থানার পুলিশের সামনেই যাবতীয় অশান্তি …
আরও পড়ুন »ফল ঘোষণার আগেই কোচবিহার হাতছাড়া হওয়ার ইঙ্গিত দিলেন রবীন্দ্রনাথ ঘোষ
নীল রায়: ভোটের ফলাফল ঘোষণার ২৪ ঘন্টা আগেই ফেসবুকে বিস্ফোরণ ঘটালেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার সকালে তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, যাঁরা দলে থেকে গদ্দার, যাঁরা দলকে পিছন থেকে ছুরি মেরেছে তাদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের এই দল থেকে তাড়াতে হবে।” স্বভাবতই …
আরও পড়ুন »‘প্রযুক্তিগত কারণেই ইভিএম হ্যাক করা সম্ভব না’: মুখ্য নির্বাচনী আধিকারিক
ওয়েব ডেস্ক: নির্বাচনের ফল প্রকাশের একদিন আগে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর সিংহ সাফ জানিয়ে দিলেন, কোনওভাবেই ইভিএমে কারচুপি সম্ভব নয়৷ তাঁর মতে, ভোটযন্ত্র পুরোপুরি নিরাপদ ও স্বচ্ছ৷ এদিন তিনি আরও বলেন, ইভিএম তৈরি করা হয়েছে এমন এক প্রযুক্তিতে যে সেখানে কারচুপি করার কোনও জায়গা নেই৷ এক সংবাদসংস্থাকে রণবীর সিংহ …
আরও পড়ুন »২৮ মে পর্যন্ত গ্রেফতারিতে নিষেধাজ্ঞা, অর্জুনকে শীর্ষ আদালতের রক্ষাকবচ
নিজস্ব সংবাদদাতা: আগামী ২৮ মে পর্যন্ত রাজ্য প্রশাসন কোনওভাবেই বিজেপি নেতা অর্জুন সিংহকে গ্রেফতার করতে পারবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বলা ভালো, কতকটা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের কায়দায় গ্রেফাতারি আটকাতে অর্জুন সিংহকেও রক্ষাকবচ দিল শীর্ষ আদালত। প্রসঙ্গত, ব্যারাকপুর ও ভাটপাড়া সহ বিভিন্ন থানায় শাসক দল তাঁর বিরুদ্ধে …
আরও পড়ুন »অর্জুনের আগাম জামিনের আর্জি, আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে বিজেপি নেতা অর্জুন সিংহ আগাম জামিনের আর্জি জানালেন। সেই মামলা গ্রহণও করল শীর্ষ আদালত। এদিনই আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতে আবেদন করেন অর্জুন। তাঁর অভিযোগ, রাজ্য সরকার তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। বস্তুত ‘মিথ্যে’ মামলায় ফাঁসানো হতে পারে তাঁকে এই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন …
আরও পড়ুন »ভাটপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত ১, চলছে সেনার রুটমার্চ, থমথমে এলাকা
ওয়েব ডেস্ক: ভাটপাড়ার অশান্তিতে এবার মৃত্যুর ঘটনাও ঘটল। মঙ্গলবার রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক জনের। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে এলাকা থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, রাতভর তল্লাশিতে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। তবে আশার …
আরও পড়ুন »এক ধাক্কায় কয়েক গুণ ফি বৃদ্ধি, বিশ্বভারতীতে রাতভর ঘেরাও উপাচার্য
ওয়েব ডেস্ক: বিশ্বভারতীতে নজিরবিহীন গোলমাল। ফি বৃদ্ধির প্রতিবাদে রাতভর ঘেরাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বেশ কয়েকজন অধ্যাপক। ছাত্রছাত্রীদের বিক্ষোভে ক্যাম্পাসের লিপিকা প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় বন্দি থাকতে হয় তাঁদের। এমনকী এই ঘটনায় কয়েকজন অধ্যাপক অসুস্থ হয়ে পড়েন বলেও খবর। উল্টো দিকে ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। মঙ্গলবারই …
আরও পড়ুন »রাজা রামমোহন রায় কেমন করে ব্রাহ্ম হলেন?
পার্থসারথি পাণ্ডা: রাজা রামমোহন রায়ের প্রকৃত পদবি ছিল ‘বন্দোপাধ্যায়’। তাঁর পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র বন্দোপাধ্যায় মুর্শিদাবাদের নবাবের অধীনে চাকরি করতে গিয়ে ‘রায়’ উপাধি পেয়েছিলেন। এই উপাধিই পদবি হয়ে ওঠে। রামমোহনের বাবা রামকান্ত ছিলেন বৈষ্ণব পারিবারের সন্তান এবং মা তারিণী ছিলেন শাক্ত পরিবারের মেয়ে। যে সময়ের কথা বলছি, সেই আঠেরো শতকেও শাক্ত-বৈষ্ণবের দ্বন্দ্ব …
আরও পড়ুন »ভারতের ঐতিহাসিক সাফল্য, জঙ্গি অনুপ্রবেশ রুখবে ইসরোর নয়া উপগ্রহ
ওয়েব ডেস্ক: ফের মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য পেল ভারত। বুধবার ভোররাতে আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট ‘রিস্যাট-২বি’ (RISAT-2B) লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ ঐতিহাসিক ঘটনাটি ঘটল একশো শতাংশ সাফল্যের সঙ্গে। ইসরো সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে পাঁচটায় পিএসএলভি-সি৪৬ (PSLV-C46) রকেটে মহাকাশে পাড়ি দেয় রিস্যাট-২বি৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই স্যাটেলাইটের ওজন …
আরও পড়ুন »থাকছে ভিডিওগ্রাফির বন্দোবস্ত, ইভিএম কারচুপির আশঙ্কা ওড়াল কমিশন
ওয়েব ডেস্ক: ইভিএম কারচুপির আশঙ্কা ওড়াল কমিশন। আজ নির্বাচন কমিশন জানিয়ে দিল, বিরোধী পক্ষ একাধিক আশঙ্কা প্রকাশ করলেও করা নিরাপত্তায় আগামী ২৩-এ গণনা হবে। কমিশন জানিয়ে দেয়, প্রতিটি পদক্ষেপে ভিডিওগ্রাফি করা হবে ওই দিন। ফলে কারচুপির প্রসঙ্গই উঠছে না। গণনা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে …
আরও পড়ুন »বিদ্যাসাগরে প্রতিবাদ! শ্যামাপ্রসাদ? নেতাজিকে পার্টি অফিসে তলব করেছিল সিন্ডিকেট বাহিনী
তপন মল্লিক চৌধুরী: মূর্তি ভাঙচুর ক্রমশই যেন ট্রাডিশন হয়ে উঠছে। ভেঙে গুড়িয়ে দাও, না হয় সাদা ধবধবে মূর্তির মুখে কুচকুচে কালো রং মাখাও। এই ভয়ঙ্কর পৈশাচিক ও বর্বরোচিত কর্মকাণ্ডটি ঠিক কবে, কোথায় এবং কারা শুরু করেছিলেন সঠিক জানা নেই। তবে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা থেকে বছর দেড়-দুই …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news