ওয়েব ডেস্ক:
নির্বাচনের ফল প্রকাশের একদিন আগে বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর সিংহ সাফ জানিয়ে দিলেন, কোনওভাবেই ইভিএমে কারচুপি সম্ভব নয়৷ তাঁর মতে, ভোটযন্ত্র পুরোপুরি নিরাপদ ও স্বচ্ছ৷ এদিন তিনি আরও বলেন, ইভিএম তৈরি করা হয়েছে এমন এক প্রযুক্তিতে যে সেখানে কারচুপি করার কোনও জায়গা নেই৷
এক সংবাদসংস্থাকে রণবীর সিংহ বলেন, ‘‘ইভিএম হ্যাক করা সম্ভব নয়৷ যেহেতু এর সঙ্গে বাইরের জগতের যোগাযোগ নেই৷’’ ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ইভিএমের সঙ্গে ইন্টারনেট, ওয়াইফাই বা ব্লু টুথের কোনও সংযোগ নেই৷ ফলে মেশিনে কারচুপি কী ভাবে সম্ভব?’’

প্রসঙ্গত, কমিশন সূত্রে জানা গিয়েছে, ইভিএম তৈরি করে ইলেকট্রনিক কপোর্রেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ভারত ইলেকট্রনিকস লিমিটেড ইভিএম৷ কমিশনের দাবি, ভোটযন্ত্র তৈরির সময় সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখা হয়৷ এবং ইভিএমের প্রোগামিং বদলানোর চেষ্টা করলে মেশিন কাঁপতে(ভাইব্রেট) শুরু করবে৷ কিছু পরে সেটি সুইচ অফ হয়ে যাবে৷ তারপর বন্ধ হয়ে যাবে৷ অর্থাৎ দ্বিতীয়বার এই মেশিন ব্যবহার করার কোনও সুযোগ নেই৷ কারণ ইভিএমে থাকে ওয়ান টাইম প্রোগামেবল চিপ৷
এইসঙ্গে রাজনৈতিক দলগুলি ইভিএম বদলে দেওয়ার যে আশঙ্কা করছে, তাও উড়িয়ে দেন কমিশনের আধিকারিকরা৷ তাঁদের মতে, কড়া নিরাপত্তায় ইভিএমগুলি নির্দিষ্ট রাজ্যে পৌঁছনোর বন্দোবস্ত হয়ে থাকে৷ ফলে ইভিএম বদলে দেওয়ার যুক্তিও খাঁটে না৷ তাছাড়া ভোট শেষে রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই সেগুলি সিল করা হয়েছে৷ সিল খোলার সময় একই নিয়ম বহাল থাকছে৷
আরও জানানো হয়, ইভিএম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটিও জিপিএস দিয়ে ট্র্যাক করা হয়৷ এমনকী নির্বাচনী আধিকারিকরাও জানেন না কোন মেশিন কোন বুথে যাবে৷ ফলে ইভিএমে কারচুপির অভিযোগের কোনও যৌক্তিকতা নেই বলেই দাবি কমিশনের আধিকারিকদের৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news