Breaking News
Home / TRENDING / ভারতের ঐতিহাসিক সাফল্য, জঙ্গি অনুপ্রবেশ রুখবে ইসরোর নয়া উপগ্রহ

ভারতের ঐতিহাসিক সাফল্য, জঙ্গি অনুপ্রবেশ রুখবে ইসরোর নয়া উপগ্রহ

ওয়েব ডেস্ক:

ফের মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য পেল ভারত। বুধবার ভোররাতে আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট ‘রিস্যাট-২বি’ (RISAT-2B) লঞ্চ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ ঐতিহাসিক ঘটনাটি ঘটল একশো শতাংশ সাফল্যের সঙ্গে।

ইসরো সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে পাঁচটায় পিএসএলভি-সি৪৬ (PSLV-C46) রকেটে মহাকাশে পাড়ি দেয় রিস্যাট-২বি৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই স্যাটেলাইটের ওজন ৬১৫ কেজি মতো৷ ইসরোর তৈরি করা এই অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহটি মহাকাশ থেকে নিরাপত্তা সংক্রান্ত নজরদারির ক্ষমতা আরও বাড়াবে৷ যা আভ্যন্তরিণ সুরক্ষার জন্য অতি জরুরি বলে মনে করছে দেশের মহাকাশ বিজ্ঞানীরা।
ইসরো তরফে এদিন জানানো হয়, পিএসএলভি-সি৪৬ সাফল্যের সঙ্গে পৃথিবীর বলয় ভেদ করতে সময় নিয়েছে ১৫ মিনিট৷ প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ২০০৯ সালে রিস্যাট-২ উত্‍‌ক্ষেপণ করেছিল৷
মূলত, সীমান্ত নজরদারি চালানো তথা অনুপ্রবেশ রুখতেই ব্যবহার হয় এই স্যাটেলাইট। ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও এলওসি-তে কড়া নজর রাখবে রিস্যাট-২বি স্যাটেলাইট৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *