Breaking News
Home / হেড লাইন্স (page 490)

হেড লাইন্স

‘কাটমানির টাকা ফেরত চাই’, তৃণমূল কাউন্সিলরের নামে পোস্টার চন্দননগরে

ওয়েব ডেস্ক: ‘কাটমানির টাকা ফেরত চাই।’ পোস্টার পড়ল চন্দননগর পৌরনিগমের ৫ নং ওয়ার্ডে। এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরব হল সাধারণ মানুষ। ঘটনায় উত্তেজনা ছড়াল চন্দননগর শহরজুড়ে। প্রসঙ্গত, তৃণমূলের কাটমানি নেওয়া ও তা ফেরত দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যই এখন অন্যতম রাজনৈতিক চাঞ্চল্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরেই কাটমানির বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধী …

আরও পড়ুন »

আগামীকাল ভাটপাড়া যাচ্ছে বিজেপির সংসদীয় দল

নিজস্ব সংবাদদাতা। আগামীকাল বিজেপির সংসদীয় দল ভাটপাড়া যাচ্ছে। শুক্রবার রাজ্য বিজেপি সূত্রে খবর, বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে। প্রতিনিধি দলে থাকছেন উওরপ্রদেশের বাগপতের সাংসদ সত্যপাল সিং, ঝাড়খণ্ডের পালামুর সাংসদ বিডি রাম। রাজ্য থেকে ১৮ জন সংসদ সদস্য থাকা সত্ত্বেও বাইরের …

আরও পড়ুন »

ডানা ছাঁটা হল জ্যোতিপ্রিয়র, উত্তরের দায়িত্ব পাঁচ নেতাকে

নীল রায়।‌ লোকসভা ভোটে বিপর্যয় জেরে ডানা ছাঁটা হল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের। শুক্রবার তৃণমূল শীর্ষ নেতৃত্বে নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি লোকসভা এলাকার দায়িত্ব দেওয়া হচ্ছে পাঁচজন বরিষ্ঠ নেতাকে। দমদম লোকসভার দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্যের মন্ত্রী তাপস রায়কে। বসিরহাট লোকসভা এলাকার দায়িত্বে জেলা পরিষদের …

আরও পড়ুন »

রাজ্যজুড়ে হিংসা, তীব্র নিন্দা করলেন রাজ্যপাল

ওয়েব ডেস্ক: রাজ্যে হিংস নিয়ে ফের সরব রাজ্যপাল। একের পর এক ঘটনার তীব্র নিন্দা করলেন কেশরীনাথ ত্রিপাঠী। এদিন কেবল ভাটপাড়া নিয়ে নয়, বরং গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এইসঙ্গে আরও একবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে শান্তি ফেরানোর আহ্বান জানান রাজ্যপাল। এদিকে বৃহস্পতিবার বিকালে ভাটপাড়া নিয়ে নবান্নে জরুরি বৈঠকে …

আরও পড়ুন »

ভাটপাড়ায় ১৪৪ ধারার মধ্যেই সাতসকালে বোমাবাজির ঘটনা

নিজস্ব সংবাদদাতা।‌ ভাটপাড়া এলাকা জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা।‌মোতায়েন প্রচুর পুলিশবাহিনী। এরইমধ্যে শুক্রবার সকালে ফের নতুন করে উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁকিনাড়া বাজারে একটি দোকান লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। যদিও শেষপর্যন্ত বোমাটি ফাটেনি বলেই জানা গিয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড। আতঙ্কিত স্থানীয় …

আরও পড়ুন »

আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে যোগ দিবস

ওয়েব ডেস্কঃ   আজ বিশ্ব যোগদিবস। সেই উপলক্ষ্যে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে যোগব্যায়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যোগ দিবসে নেতৃত্ব দিতে উপস্থিত থাকবেন রাঁচিতে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোহতকে এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দিল্লিতে যোগানুষ্ঠানে উপস্থিত থাকবেন। নবনির্বাচিত লোকসভার স্পিকার পার্লামেন্ট হাউসের সামনে যোগ ব্যায়াম পালন করবেন।   …

আরও পড়ুন »

অনুপ্রবেশকারী ইস্যুতে রাষ্ট্রপতির গলায় এনআরসি প্রসঙ্গ

ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানাতে গিয়ে জাতীয় নাগরিক পঞ্জির প্রসঙ্গ তুললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সপ্তদশ লোকসভার অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেখানে তিনি এনআরসি প্রসঙ্গে বলেন, “অনুপ্রবেশ জাতীয় সুরক্ষার প্রশ্নে বড় বিপদ। অনুপ্রবেশের ফলে এক দিকে দেশের বিভিন্ন অংশে সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছে, তেমনি …

আরও পড়ুন »

শান্তনু গেলেন, নির্মল এলেন। জমজমাট তৃণমূল চিকিৎসকদের রাজনীতি

নীল রায়। শান্তনু সেন ও নির্মল মাঝির সম্পর্ক তৃণমূল রাজনীতিতে কারও অজানা নয়! এক পেশা, এক রাজনৈতিক দলের সদস্য হয়েও দুজন পরস্পর বিরোধী বলেই পরিচিত। বৃহস্পতিবারও একই যাত্রা পৃথক ফল পেলেন শাসক দলের দুই চিকিৎসক নেতা। একজনকে দায়িত্বে আনা হল। অন্য জনকে সরিয়ে দেওয়া হল। জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীকে …

আরও পড়ুন »

কমিশনার বদলি করে কী শান্তি ফিরবে ? প্রশ্ন ব্যারাকপুরের জনতার

নীল রায়। কমিশনার বদলি কি শান্তি ফিরবে ব্যারাকপুরে? ভাটপাড়া, জগদ্দল, কাকিনাড়া এলাকায় ধারাবাহিক সংঘর্ষ তথা প্রাণহানির ঘটনার জেরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ডঃ তন্ময় রায়চৌধুরীকে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব আনা হল মনোজ কুমার ভার্মা । বৃহস্পতিবার বিকেলেই সরিয়ে দেওয়ার হয় তন্ময় রায়চৌধুরীকে। তাঁর জায়গায় দার্জিলিঙের আইজি …

আরও পড়ুন »

টিডিপির ইন্দ্রপতন, বিজেপিতে যোগ দিল ৪ রাজ্যসভার সাংসদ

ভাস্কর মান্না: অন্ধ্রপ্রদেশের লোকসভা ও বিধানসভার ভোটের ফল এখনও একমাস হয়নি বেরিয়েছে। এরইমধ্যে বড়সড় ধাক্কা খেল তেলেগু দেশম পার্টি। বৃহস্পতিবার টিডিপির রাজ্যসভার নেতা তথা প্রাক্তণ মন্ত্রী ওয়াই. এস. চৌধুরী সহ মোট ৪ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেয়। এদিন দিল্লীর দীনদয়াল উপাধ্যায় মার্গে টিডিপির ওই ৪ সাংসদকে বিজেপিতে স্বাগত জানান …

আরও পড়ুন »

দলকে পরিবার থেকে আলাদা করতে চাই রাহুল

ভাস্কর মান্না: লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলের সভাপতি পদে আর থাকতে চান না, একথা আগেই জানিয়েছিলেন রাহুল গাঁধী। এদিনও তার পুনরাবৃত্তি করলেন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধুমাত্র সভাপতির পদেই নয়, দলের কোনো শীর্ষপদে আর তিনি থাকবেন না। এমনকি পরবর্তী সভাপতি নির্বাচনের প্রক্রিয়াতেও তিনি …

আরও পড়ুন »

বঙ্গে চলছে পালাবদলের ‘মুষল পর্ব’

তরুণ সেন: রাজনীতিতে পালাবদলের হাওয়া উঠলে চতুর্দিকে কেমন একটা উসখুস ভাব শুরু হয়ে যায়। সাংসদ থেকে সাধারণ নেতা, ক্যাডার থেকে কর্পোরেট, চামচা থেকে চোর, বুদ্ধিজীবী থেকে মিডিয়ার ছায়াব্যাকুলেরা ছাতাবদলের জন্য ফল্গুস্রোতে ধরাধরি ও দরাদরি শুরু করে দেন। এটি চশমখোর রাজনীতির আবশ্যিক নীতিমালার মধ্যেই পড়ে, এর নাম দেওয়া যেতে পারে, ‘ছাতানীতি’। …

আরও পড়ুন »

গুলি করে মানুষ খুন করাচ্ছে মমতা বললেন মুকুল রায়

হেরে গিয়ে গুলি করে মানুষ খুন করাচ্ছে মমতা বললেন মুকুল রায়। বুধবার সকাল থেকেই দফায় দফায় বোমাবাজিতে অশান্ত হয়ে ওঠে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকার ভাটপাড়া। এদিনের অশান্তিতে ইতিমধ্যে নিহত দুই, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতের সংখ্যা পাঁচ। দেখুন ভিডিও।

আরও পড়ুন »

কাটমানি ইস্যুতে শতাব্দীর মন্তব্যে প্রবল অস্বস্তিতে তৃণমূল

নিজস্ব সংবাদদাতা। কাটমানি ইস্যুতে বীরভুম লোকসভার সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়ল তৃণমূল। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে  শতাব্দী‌ বলেন, “লোকে ফেরত চাইবে যার হাতে টাকা দিয়েছে তার থেকে। কিন্তু কাটমানির ভাগ অনেকের কাছেই যায়। তাদের ফেরত দিতে হবে না।” সঙ্গে তিনি আরও বলেন “যারা এক-দু …

আরও পড়ুন »

উওরপাড়ায় গ্রেফতার তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা। কাটমানি খাওয়ার জন্য গ্রেফতার হলেন রিষড়ার এক তৃনমুল নেতা। বৃহস্পতিবার ভোর রাতে রিষড়ার মোড় পুকুর নবীনপল্লী এলাকার তৃণমূল নেতা কালাচাঁদ পালকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। এই তৃণমুল নেতার বিরুদ্ধে কয়েক লাখ টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন উত্তরপাড়া থানায়। উত্তরপাড়ার এক বাসিন্দার থেকে কয়েক …

আরও পড়ুন »

ভাটপাড়া যাবে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল , জানালেন মুকুল রায়

নিজস্ব সংবাদদাতা।‌ “ব্যারাকপুরের মানুষের জনাদেশ মানতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পুলিশ দিয়ে ভাটপাড়া নিজের দখলে নিতে চাইছেন। তাই এই খুন, সন্ত্রাস চলছে।” ভাটপাড়ার ঘটনায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি, তিনি জানিয়ে দিলেন , আগামীদিনে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল ভাটপাড়া যাবে। তবে দিনক্ষণ …

আরও পড়ুন »