নিজস্ব সংবাদদাতা:
আগামী ২৮ মে পর্যন্ত রাজ্য প্রশাসন কোনওভাবেই বিজেপি নেতা অর্জুন সিংহকে গ্রেফতার করতে পারবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বলা ভালো, কতকটা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের কায়দায় গ্রেফাতারি আটকাতে অর্জুন সিংহকেও রক্ষাকবচ দিল শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ব্যারাকপুর ও ভাটপাড়া সহ বিভিন্ন থানায় শাসক দল তাঁর বিরুদ্ধে অসংখ্য ভুয়ো অভিযোগে এফআইআর করেছে বলে জানান অর্জুন। বিজেপি নেতার বক্তব্য, রাজ্যের শাসক দল প্রতিশোধ নিতে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।
এই অভিযোগের ভিত্তিতেই বুধবার অর্জুন সিংহের আইনজীবী শীর্ষ আদালতে মক্কেলের আগাম জামিনের আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতিদের রায়ে জানানো হল, আগামী ২৮ মে পর্যন্ত রাজ্য পুলিশ অর্জুন সিংহকে কোনওভাবেই গ্রেফতার করতে পারবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news