Breaking News
Home / হেড লাইন্স (page 500)

হেড লাইন্স

বাঙালি অবাঙালি নিয়ে বিভেদের রাজনীতি করছেন মমতা, অভিযোগ অধীরের

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাঙালি অবাঙালিদের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ আনলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বুধবার নিজের এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বিদ্যসাগরকে সামনে রেখে ‘দিদি’র বাঙালিত্ব জাগিয়ে তোলার চেষ্টা দেখলাম। তৃণমূল ও বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ করছে ― এটা দৃশ্যমান।” সঙ্গে অধীর আরও লেখেন, ‘দিদি’ খুব চালাকি …

আরও পড়ুন »

যাদের দুধ খান মমতা তারা আইনের উর্ধ্বে! এনআরএস কাণ্ডে বিস্ফোরক দিলীপ

ওয়েব ডেস্ক: বুধবার বোমা ফাটালেন দিলীপ। সাফ জানালেন, মমতার তোষণ নীতির জন্যই ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। এদিন রাজ্য দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন ওরা, তাই ওরা আইনের উর্ধ্বে, আইনশৃঙ্খলাকে বিপন্ন করেও ছাড় পাচ্ছে একটি বিশেষ সম্প্রদায়। ”রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল বন্ধ। বেসরকারি …

আরও পড়ুন »

সোমেনের নেতৃত্বে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

নীল রায়। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন নদীয়া জেলার রানাঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর রবীন বাগের নেতৃত্বে প্রায় ৫০ জন। বুধবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন। উল্লেখ্য, রবীন বাগ রানাঘাট পুরসভার চারবারের কাউন্সিলর ছিলেন। এই যোগদানের সময় উপস্থিত ছিলেন নদীয়া জেলা কংগ্রেসের কার্যকরী …

আরও পড়ুন »

তথ্য লোপাটের আশঙ্কা, ফের জামিনের আবেদন নাকচ নীরব মোদির

ওয়েব ডেস্ক: এই নিয়ে চতুর্থবার নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে দিল ব্রিটেনের হাইকোর্ট। এর আগে, ১২ই জুন শুনানি শেষ হলেও কোনও রায় দেয়নি আদালত। এদিন সেই রায় প্রকাশিত হয়। জামিনের আবেদন যুক্তিগ্রাহ্য নয় বুধবার জানান বিচারক। এর আগে তিন বার নীরব মোদির জামিনের আবেদন খারিজ করেছিল লণ্ডনের ওয়েস্টমিনিস্টার কোর্ট। …

আরও পড়ুন »

মহাকাশে ইতিহাস ইসরোর, এবার অভিযান চাঁদের অপর মেরুতে

ওয়বে ডেস্ক: আবার মহাকাশ গবেষণায় ইতিহাস গড়তে চলেছে ইসরো। এবার অভিযান চাঁদের অন্য মেরুতে। আগামী ১৫ জুলাই, প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে ৩.৮ টন ওজনের এক বিশাল চন্দ্রযান-২ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। বুধবার ইসরোর চেয়ারম্যান ড. কে শিভন এই ঘোষণা করেন। প্রসঙ্গত, এই প্রথমবার চাঁদের অন্য মেরুতে পাড়ি দেবে …

আরও পড়ুন »

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, ৪ দলকে বৈঠকে ডাকলেন কাল

ওয়েব ডেস্ক: রাজ্যের প্রধান ৪ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজভবনে। জানা গিয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল শাসক-বিরোধী দলগুলির সঙ্গে কাল বাংলায় ভোট পরবর্তী লাগাতার হিংসার ঘটনা নিয়েই আলোচনা করতে চাইছেন। প্রসঙ্গত, কয়েক …

আরও পড়ুন »

চিকিৎসকদের কর্মবিরতি, বেঘোরে প্রাণ গেল রোগীর

ওয়েব ডেস্ক: চিকিৎসকদের কর্মবিরতির জেরে প্রাণ হারালেন বছর একত্রিশের এক মহিলা। মৃতের নাম শিখা গোমস্তা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফের বাঁশড়া এলাকায়। এদিন গুরুতর অবস্থায় তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থা শোচনীয় হয়ে পড়লে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। ঝুঁকি নিতে রাজি হননি ক্যানিং …

আরও পড়ুন »

ইমরানের ছাড়পত্র, তবু পাক আকাশপথ ব্যবহার করবেন না মোদি

ওয়েব ডেস্ক: কিরঘিজস্থান সফরে গেলেও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না নরেন্দ্র মোদি। প্রয়োজনে ঘুরপথে যাবেন। বুধবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়ে দিল প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা। কোনওভাবেই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে চান না মোদি। প্রসঙ্গত, আগামী ১৩ ও ১৪ জুন কিরঘিজস্থানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গাজাইনেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে যোগ …

আরও পড়ুন »

মিছিল থমকালেও সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধে বিজেপি

ওয়েব ডেস্ক: পুলিশের বিপুল বাধায় থমকালো লালবাজার অভিযান। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, তারা নিজেরাই স্থগিত করেছে মিছিল। রাহুল সিংহ বলেন, অভিযানে প্রমাণিত বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে। অন্যদিকে জয়প্রকাশ মজুমদার বলেন, পুলিস দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। মূল মিছিল থমকালেও, এখনও শহর কলকাতায় গেরুয়া ঝড়ের উত্তেজনা রীতিমতো রয়েছে। মিছিল আটকানোর রাস্তায় …

আরও পড়ুন »

এনআরএস কাণ্ড: জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে জোড়া মামলা মৃতের পরিবারের

ওয়েব ডেস্ক: জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতির দিন মৃতের পরিবার তাঁদের বিরুদ্ধে জোড়া মামলা রুজু করল এন্টালি থানায়। অভিযোগ মৃতের এক প্রতিবেশীকে রাস্তায় ফেলে মারা হয়েছে সেদিন। এক চিত্র সাংবাদিকও ওই জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। প্রসঙ্গত, গতকাল সকাল থেকেই এনআরএস-এর কান্ড ঘিরে উত্তাল রাজ্যের বিভিন্ন হাসপাতাল চত্বর। দফায় দফায় বচসা …

আরও পড়ুন »

বেপরোয়া বিজেপিকে ঠেকাতে পুলিশের অস্ত্র ইলেকট্রিক শিল্ড

ওয়েব ডেস্ক: বিজেপিকে ঠেকাতে পুলিশের হাতে নয়া অস্ত্র ‘ইলেকট্রিক শিল্ড’। যা রাজ্য পুলিশ আগে ব্যবহার করেনি। গেরুয়া শিবিরের লালবাজার অভিযানে অতিরিক্ত অপ্রীতিকর অবস্থা সামলাতে পুলিশ ব্যবহার করতে পারে এই শিল্ড। কিন্তু ইলেকট্রিক শিল্ড কী? আসলে এই শিল্ডের ছোঁয়া বিক্ষোভকারীদের গায়ে লাগলেই ইলেকট্রিক শক লাগবে। শিল্ডের লাল বোতাম টিপলেই শক লাগবে …

আরও পড়ুন »

বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার, ব্যারিকেড সামলাতে পুলিশের জলকামান, টিয়ার গ্যাস

ওয়বে ডেস্ক: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার। একদিকে যখন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি নেতা কর্মীরা, অন্যদিকে তখন গেরুয়া কর্মীদের প্রতিহত করতে চলল জল কামান, টিয়ার গ্যাস। এরই মধ্যে বিজেপি কর্মী ইটিবৃষ্টি করেছে বলে অভিযোগ পুলিশের। ফিয়ার্স লেনে চলে ইট ছোড়াছুড়ি। প্রতিরোধে পুলিশ জলকামানের ব্যবহার করে। উত্তপ্ত ফিয়ার্স লেনে প্রথম …

আরও পড়ুন »

বিজেপির মিছিল সামাল দিতে মোতায়েন ৩০০০ পুলিশ

নীল রায়। এনআরএস কাণ্ড এমনিতেই মাথা ব্যথার কারণ কলকাতা পুলিশের। তার সঙ্গে যোগ হয়েছে বুধবার বিজেপির লালবাজার অভিযান। তাই বাড়তি সতর্কতায় অশান্তি এড়াতে ৩০০০ পুলিস মোতায়েন করা হয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে লালবাজারের মধ্যে। লালবাজারে থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের আশঙ্কায্ বেলা …

আরও পড়ুন »

ড্রাম বাজানো নিয়ে কোন্নগরে বচসা

নিজস্ব সংবাদদাতা। ড্রাম বাজানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কোন্নগর অরবিন্দ সরনীতে।  দেবাংশু চট্টোপাধ্যায় বাড়িতে ড্রাম বাজানো অভ্যাস করে প্রতিদিন। মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলে তার অভ্যাস। দুপুরে ড্রাম বাজানোর সময় আধঘন্টা বেশি হয়ে যায়। প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দা অরুনাভ রায় দেবাংশুর বাবাকে ফোন করে অসুবিধার …

আরও পড়ুন »

বনগাঁয় রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা। রেললাইনের পাশেই রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায় । বুধবার সকালে হাবড়ার সলুয়া এলাকায় বনগাঁ শিয়ালদা শাখার ৩৩ নম্বর রেলগেটের কাছে ঘটনা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা । প্রত্যক্ষদর্শীদের কথায় সকাল সাতটা নাগাদ তারা রক্তাক্ত ওই মৃতদেহটি দেখতে পান। মৃতদেহের পাশে মহিলাদের একটি ওড়না পাওয়া গিয়েছে । …

আরও পড়ুন »

মালদায় খুন বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতা। মালদায় নৃশংস ভাবে খন হলেন এক বিজেপি কর্মী। দু’দিন ধরে নিখোঁজ সে। বুধবার সকালে বিজেপি কর্মীর এসিড দিয়ে ঝলসানো দেহ মিলল মালদার ইংরেজবাজার থানার বাধাপুকুর এলাকায়। মৃত্যু নিশ্চিত করতে দেহে একাধিক কোপ । মৃতের নাম অসিত সিংহ (৪৭)। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত । বিজেপি তাদের কর্মীর …

আরও পড়ুন »