Breaking News
Home / TRENDING / ভাটপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত ১, চলছে সেনার রুটমার্চ, থমথমে এলাকা

ভাটপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত ১, চলছে সেনার রুটমার্চ, থমথমে এলাকা

ওয়েব ডেস্ক:

ভাটপাড়ার অশান্তিতে এবার মৃত্যুর ঘটনাও ঘটল। মঙ্গলবার রাতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক জনের। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে এলাকা থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, রাতভর তল্লাশিতে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।
তবে আশার আলো এটুকুই, যে বুধবার সকাল থেকে নতুন করে অশান্তির খবর নেই ভাটপাড়ায়। আতঙ্ক কাটিয়ে এদিন এলাকায় দোকানপাট খুলেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন।

এদিকে নিরাপত্তার খাতিরে একাধিক উদ্যোগ নিয়ে পুলিশ প্রশাসন। জগদ্দল থানা এলাকার বিভিন্ন গলিতে পুলিশ পিকেট বসেছে। ওয়ার্ড ভিত্তিক শান্তি বৈঠক করছে পুলিশ। এইসঙ্গে চলছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ।
প্রসঙ্গত, উপনির্বাচনের দিনের গোলমালের পর সোমবার চূড়ান্ত অশান্তি হয় এলাকায়। মঙ্গলবার সকালেও কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে চলে বিক্ষোভ। দুষ্কৃতীরা নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমাবাজি করে। চলে ইটবৃষ্টি। যে ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সেই তুলনায় বুধবারের পরিস্থিতি স্বাভাবিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *