Breaking News
Home / TRENDING / ভাটপাড়ায় অশান্তির নেপথ্যে ২ পুলিশ অফিসার, ৭ দুষ্কৃতী, রাজ্যপালকে বিজেপি

ভাটপাড়ায় অশান্তির নেপথ্যে ২ পুলিশ অফিসার, ৭ দুষ্কৃতী, রাজ্যপালকে বিজেপি

ওয়েব ডেস্ক:

ভাটপাড়ায় অশান্তির পেছনে কারা? বিজেপির অভিযোগ, এর জন্য দায়ী দুই স্থানীয় পুলিশ অফিসার এবং সাতজন স্থানীয় দুষ্কৃতী। অবশ্যই সবটা হয়েছে শাসক দলের মদতে। এই তথ্য জানিয়ে আজ রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর কাছে একটি অভিযোগ পত্র জমা দেয় গেরুয়া শিবির।

চিঠিতে বিজেপি সাফ জানিয়েছে, ভাটপাড়া থানার পুলিশের সামনেই যাবতীয় অশান্তি ঘটে। এক অফিসার এবং এক সাব-ইন্সপেক্টর উল্টে দুষ্কৃতীদের সমর্থন যুগিয়েছেন। এমনকী, কেন্দ্রীয় বাহিনীকে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেছে বিজেপি নেতৃত্ব। ভাটপাড়া থানার ওই অফিসাররা শাসকদল আশ্রিত গুন্ডাদের তাণ্ডব সামনে থেকে দেখেও নীরব দর্শক হয়ে থেকেছেন বলে অভিযোগ করা হয়। এছাড়াও ভোটের দিন সহ পরবর্তী অশান্তির যাবতীয় উল্লেখ করা হয়েছে রাজ্যপালকে দেওয়া অভিযোগ পত্রে।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ে এবং সঞ্জয় সিংহ এই চিঠি বুধবার রাজ্যপালের হাতে তুলে দেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *