নিজস্ব সংবাদদাতা:
গণনার আগের দিন কমিশনে একগুচ্ছ অভিযোগ জানিয়ে এল বিজেপি। আগামীকালকের সুষ্ঠু গণনা নিয়ে তাদের আশঙ্কার কথা জানিয়ে এলেন জয়প্রকাশ মজুমদার ও অন্যান্য নেতৃত্ব। বিজেপির অভিযোগ, ইভিএম কেন্দ্রে পাহারাদারির নামে ইতিমধ্যে গণনার কেন্দ্রের বাইরে শাসক দলের দুষ্কৃতীরা ভিড় জমিয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর কথায় তৃণমূল সমর্থকেরা গণনাকেন্দ্রের ঝামেলা বাধানোর জন্য হাজির হয়েছে বলে অভিযোগ করেন জয়প্রকাশ মজুমদার। তাঁদের অভিযোগ, ভেতরে কেন্দ্র বাহিনী থাকলেও বাইরে রাজ্য পুলিশ। আর সেখানেই তাদের আপত্তি। কারণ তৃণমুলের সমর্থকদের রাজ্য পুলিশ গণনাকেন্দ্রের ভেতর ঢুকিয়ে দিতে পারে বলে মনে করছে রাজ্যের প্রধান বিরোধী দল।
জয়প্রকাশ মজুমদারের কথায়, এক্সিট পোল যা বলেছে তাই যদি হয় তাহলে শাসক দলের এই গুন্ডবাহিনী, যারা ইভিএম পাহারা দেওয়ার নামে গণনাকেন্দ্রের সামনে ঘোরাঘুরি করছে তারা কাল বিরাট গন্ডোগোল, হিংসা বাধাতে পারে। এর ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news