ওয়েব ডেস্ক:
সুপ্রিম কোর্টে বিজেপি নেতা অর্জুন সিংহ আগাম জামিনের আর্জি জানালেন। সেই মামলা গ্রহণও করল শীর্ষ আদালত। এদিনই আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতে আবেদন করেন অর্জুন। তাঁর অভিযোগ, রাজ্য সরকার তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
বস্তুত ‘মিথ্যে’ মামলায় ফাঁসানো হতে পারে তাঁকে এই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন সিংহ। বুধবার ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থীর আইনজীবী রঞ্জিত মিশ্র বলেন, ”অর্জুন সিংহ গ্রেফতারির আশঙ্কা করছেন। মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে চাইছেন তিনি।’
প্রসঙ্গত, অর্জুনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছেন মদন মিত্র। ভাটপাড়ায় অর্জুন সিংহ-এর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেন মদন। তাঁর অভিযোগ, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন এই বিজেপি নেতা।
তারপরই আজ সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানান অর্জুন সিংহের আইনজীবী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news