ওয়েব ডেস্ক:
৩০০ পার করে পুরনো দর্পে ফিরছেন মোদি। দিশেহারা বিরোধীরা। বেশ কয়েক রাউন্ড গণনার শেষে গোটা দেশে ৩২০ থেকে ৩৫০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যা বিজেপির নিজেদের ঘোষিত ৩০০ আসনের প্রতিজ্ঞাকেও ছাপিয়ে যাচ্ছে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে চলছে শোচনীয় পরাজয়ের দিকে। তারা ৮০ থেকে ১০০ টি আসনে এগিয়ে রয়েছে বর্তমানে। অন্যান্য আঞ্চলিক দলগুলি ১০০ থেকে ১২০ টি আসনে এগিয়ে।
অর্থাৎ অধিকাংশ এক্সিট পোল যে ভবিষ্যৎবাণী করেছিল, সেই দিকেই এগিয়ে চলেছে বৃহত্তম গণতন্ত্রের লোকসভা ভোটের ফলাফল। যদিও সর্বশেষ ফলাফল জানতে জানতে গভীর রাত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news