ওয়েব ডেস্ক:
গণনা হবে পুরনো নিয়েমেই। বিরোধীদের দাবিতে আমল দিল না কমিশন। দাবি ছিল, আগে ভিভিপ্যাট গণনা হোক, পরে ইভিএম। সেই দাবি খারিজ করে দিল কমিশনের আধিকারিকেরা। পুরনো নিয়ম অনুসারে প্রথমে ব্যালট, তার পর ইভিএম শেষে ভিভিপ্যাট গণনা হবে বলে জানানো হল বুধবার।
প্রসঙ্গত, গণনায় কারচুপির কথা তুলে ইতিমধ্যে হাজারটা দাবি করেছে বিরোধী দলগুলি। শুধু ইভিএম কারচুপির অভিযোগ নিয়েই ২২ জন বিরোধী নেতা দরবার করেছে নির্বাচন কমিশনে। এইসঙ্গে নিজেদের উদ্যোগে গণনাকেন্দ্রের পাশে রাতভর পাহারার বন্দোবস্তও করেছে দলগুলি। তারা একশো শতাংশ ভিভিপ্যাট গণনারও দাবি তুলেছিল। কিন্তু সুপ্রিম কোর্টে তা খারিজ হয়ে যায়। এমনিতেই প্রত্যেক বিধানসভায় পাঁচটি ভিভিপ্যাট খতিয়ে দেখতে দু়’ঘণ্টার বেশি সময় লাগার সম্ভাবনা। সুপ্রিম কোর্টে কমিশন জানিয়েও ছিল যে ভিভিপ্যাট গণনা সময়সাপেক্ষ। সে ক্ষেত্রে বিরোধীদের দাবি অনুযায়ী, শুরুতেই ভিভিপ্যাট গণনা হলে দুপুর গড়াতে পারে এভিএম গণনা শুরু করতে করতে।
অতএব, সব দিক খতিয়ে দেখে প্রথমে নয় পুরনো নিয়মে সব শেষে ভিভিপ্যাট গণনা হবে, জানিয়ে দিল কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news