Breaking News
Home / হেড লাইন্স (page 514)

হেড লাইন্স

চাণক্য বিরাট মানুষ ছিলেন, আমি সাধারণ বঙ্গ সন্তান, বললেন মুকুল চাণক্য রায়

নিজস্ব সংবাদদাতা: তিনি কেউ না, কিছু না, তাঁর নিজের ভাষায় তিনি অতি সাধারণ একজন। কিন্তু রাজ্যের রাজনৈতিক মহল তা মানবে কেন! কারণ তিনি যে মুকুল রায়। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার আগে রাজ্যে গেরুয়া শিবিরের চেহারা কী ছিল, আর আজ কী দাঁড়িয়েছে তা সাধারণ বঙ্গবাসীও জানেন। এই যেমনই আজ জনা পঞ্চাশেক …

আরও পড়ুন »

বাঙালি সংস্কৃতি তো দূর, মমতার তো কোনও সংস্কৃতি-বোধই নেই: মুকুল

নিজস্ব সংবাদদাতা: যে তৃণমূল রাজ্যে বিজেপির ক্ষমতা বিস্তারে বাঙালির সংস্কৃতি নিয়ে চিন্তিত তাদেরই কোনওরকম সংস্কৃতিবোধ, সভ্যতা ভব্যতা নেই বলে মনে করেন মুকুল রায়। প্রসঙ্গত, বাঙালির সংস্কৃতি মুছে দেবে বিজেপি, এমনই অভিযোগ শাসক দল সহ একপক্ষের। এই প্রসঙ্গে এদিন মুকুল রায় প্রশ্ন তোলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রীকে …

আরও পড়ুন »

“মুকুল এফেক্ট” রুখতে হাফ ডজন মন্ত্রী নিয়ে ব্যারাকপুর “ড্যামেজ কন্ট্রোল কমিটি” তৃণমূলের

নীল রায়। “মুকুল এফেক্টে” রুখতে ব্যারাকপুরে “ড্যামেজ কন্ট্রোল কমিটি” গড়ল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মধ্যমগ্রামের জেলা পার্টি অফিসে বৈঠকে বসেছিলেন জেলা তৃণমূল সর্বস্তরের নেতারা। ঘটনাচক্রে, এদিনই ব্যারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটি, ভাটপাড়া, কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভা হাতবদল হল বিজেপিতে। দিল্লিতে বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে তৃণমূলের তেরঙ্গা পতাকা ছেড়ে বিজেপির গেরুয়া ঝান্ডা …

আরও পড়ুন »

‘৭০ টা পৌরসভা জিতবে বিজেপি, পুরভোটে লড়ার ক্ষমতাই নেই মমতার’: মুকুল

নিজস্ব সংবাদদাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের নেতা কর্মীরাই বিশ্বাস করে না, সে কারণেই দল ছেড়ে তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, বললেন মুকুল রায়। প্রসঙ্গত, সামনেই পুরভোট। তার আগে আজ রাজ্যের ৪ পুরসভার দখল নিল বিজেপি। এই প্রসঙ্গে এদিন দিল্লির সদর দফতর থেকে মুকুল রায় বলেন, ‘১২৮ টা পুরসভায় বিজেপির সঙ্গে লড়ারই …

আরও পড়ুন »

‘তৃণমূল জাতটা বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাবে’, দিল্লিতে বিস্ফোরক মুকুল

নিজস্ব সংবাদদাতা: মুকুল রায়ের মতে তৃণমূলের মৃত্যুঘন্টা বেজে গিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লির বিজেপির সদর দফতরে হাজির ছিলেন মুকুল। রাজ্যের একঝাক নেতা, কাউন্সিলর, পৌরপ্রধান, জেলা পরিষদ সদস্য, বিধায়ক (অধিকাংশই তৃণমূলের) এদিন বিকেলে নাম লেখালেন গেরুয়া শিবিরে। সেই অনুষ্ঠানের আগে মুকুল রায় বলেন, ‘নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন। স্বাভাবিকভাবেই গোটা দেশের বিজেপি …

আরও পড়ুন »

ড্যামেজ কন্ট্রোল: মন্ত্রিসভা রদবদলের জন্য রাজ্যপালকে চিঠি নবান্নের

নীল রায়: রাজ্য মন্ত্রিসভায় রদবদল করতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাজভবনকে একটি চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। সেখানে মন্ত্রিসভায় রদবদলের জন্য তাঁর সময় চাওয়া হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যের ১৭ জন মন্ত্রী পরাজিত হয়েছে। প্রায় ১২৮টি …

আরও পড়ুন »

রাজীব কুমারকে ফেরৎ চেয়ে নবান্নের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকে

নীল রায়। শেষ দফা ভোটের আগে নির্বাচন কমিশন রাজীব কুমারকে বদলি করে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছিল। নির্বাচনবিধি শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে রাজীব কুমারকে বাংলায় ফেরত পাঠানোর চিঠি দিল নবান্ন। সূত্র মারফত এমনটাই খবর। বরাবরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ প্রাক্তন কলকাতা পুলিশের কমিশনার। গত ফেব্রুয়ারি মাসে সিবিআই কর্তারা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে …

আরও পড়ুন »

মোদিকে নিজে হাতে মিষ্টি খাইয়ে অভিনন্দন প্রণবের

নিজস্ব সংবাদদাতা: মোদিকে শুভেচ্ছা জানালেন প্রণব। ফুলের স্তবক দিয়ে, মিষ্ঠি খাইয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দিত করলেন প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব এদিন দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানান। অবশ্যই অভিনন্দনের কারণ লোকসভা ভোটে মোদির নেতৃত্ব বিজেপির অভূতপূর্ব সাফল্য এবং দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র দামোদার দাস মোদির প্রধানমন্ত্রী পদে ফেরা। …

আরও পড়ুন »

বিকেলেই বিজেপিতে শুভ্রাংশু রায়, গেরুয়া শিবিরে বিষ্ণুপুরের কং বিধায়কও

নিজস্ব সংবাদদাতা: আজ বিকেলেই বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সূত্রের খবর, দলের রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন শুভ্রাংশু। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা বিজপুরের বিধায়ককে ৫ বছরের জন্য বরখাস্ত করেছে দল। শুভ্রাংশুর দোষ, দল তাঁকে ব্যক্তিগত আক্রমণ করায় তিনি তার প্রাকাশ্য প্রতিবাদ করেন। মুকুল …

আরও পড়ুন »

ব্যারাকপুর শিল্পাঞ্চলে মুকুল – অর্জুনের দাপট রোখাই লক্ষ্য তৃণমূলের

নীল রায়।‌ ব্যারাকপুর শিল্পাঞ্চল ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে দলবদল করে এই আসনটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপির সংসদ সদস্য অর্জুন সিং। পদ্ম প্রতীকে ১৪ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী তথা ১০ বছরের সাংসদ দীনেশ ত্রিবেদীকে। গোদের উপর বিষফোঁড়ার মতো বহিষ্কারের পর বিজেপিতে যোগ …

আরও পড়ুন »

ফেসবুকে শিক্ষার উন্নয়নে প্রস্তাব চেয়ে বিতর্কে শিক্ষামন্ত্রী

নীল রায়। একটি ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে আচমকাই তাঁর ফেসবুক দেওয়ালে একটি পোস্ট নজরে আসে। যেখানে শিক্ষামন্ত্রী লিখেছেন, “ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের কী পরামর্শ, রাজ্যের শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি করতে? ” বেহালা পশ্চিমের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী গত সাড়ে পাঁচ বছর ধরে শিক্ষা দফতরের …

আরও পড়ুন »

রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচীব হলেন আলাপান বন্দ্যোপাধ্যায়। এই পদে অত্রি ভট্টাচার্যকে আর ফেরানো হল না৷ তার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন আলাপন৷ প্রসঙ্গত, শেষ দফার ভোটের আগে স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ সেই সময় মুখ্যসচিব মলয় দে’র উপর স্বরাষ্ট্রসচিবের অতিরিক্ত দায়িত্ব বর্তায়৷ ভোট মিটতেই পূর্ণ সময়কালের স্বরাষ্ট্রসচিব …

আরও পড়ুন »

ভোটে পরেও সুরাহা নয়! বরং ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল নবান্ন

ওয়েব ডেস্ক: ভোটের ফলে প্রভাব পড়ল না! বরং রাজ্য সরকারি কর্মীদের হতাশা আরও বাড়ল। ফের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল নবান্ন। নবান্ন সূত্রে খবর, কাজ সম্পূর্ণ না হওয়ায় ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ান হচ্ছে আরও সাত মাস ৷ প্রসঙ্গত, এই নিয়ে নির্ধারিত সময়ে কমিশনের কাজ শেষ না হওয়ায় পাঁচ বার মেয়াদ …

আরও পড়ুন »

সমঝোতা

মূল হিন্দি রচনা : হরিশঙ্কর পরসাই অনুবাদ : পার্থসারথি পাণ্ডা যদি দুই সাইকেল সওয়ার রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসে, যদি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে সাইকেল নিয়ে উল্টে পড়ে, তাহলে তারা আগে উঠে ঝগড়া করবে, তারপর গায়ের ধুলো ঝাড়বে। এটা এমনই একটা সুচারু প্রচলিত নিয়ম যে, ঝগড়াটা না হলে জনতা …

আরও পড়ুন »

পাকিস্তানে গুরু নানকের ঐতিহাসিক সৌধে হামলা, ভাঙচুরে ধ্বংস একাংশ

ওয়েব ডেস্ক: ঐতিহ্য ভাঙার নোংরা খেলা এবার পাকিস্তানে। শতাব্দী প্রাচীন গুরু নানক প্যালেসে হামলা চালাল দুষ্কৃতীরা৷ সূত্রের খবর, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে অবস্থিত এই ঐতিহাসিক সৌধটিতে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। এমনকী সৌধের জানলা দরজা খুলে নেওয়া হয়েছে৷ পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সোমবার এই খবর প্রকাশিত হয়েছে৷ চারতলা ভবনের একাংশে ভাঙচুর চলেছে৷ …

আরও পড়ুন »

চিঠি দিয়ে সিবিআইয়ের কাছে ৭-১০ দিনের সময় চাইলেন রাজীব কুমার

ওয়েব ডেস্ক: সিবিআইয়ের কাছে ৭-১০ দিনের সময় চাইলেন রাজীব কুমার। সূত্রের খবর, চিঠি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ওই আবেদন করেছেন রাজীব। প্রসঙ্গত, রাজীব কুমারকে রবিবার সন্ধ্যার নোটিসে সোমবার সকাল ১০টায় সল্টলেকে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেখানে হাজির হননি। এরপরই কলকাতার পুলিশ …

আরও পড়ুন »