ওয়েব ডেস্ক:
ভোটের ফলে প্রভাব পড়ল না! বরং রাজ্য সরকারি কর্মীদের হতাশা আরও বাড়ল। ফের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়াল নবান্ন। নবান্ন সূত্রে খবর, কাজ সম্পূর্ণ না হওয়ায় ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ান হচ্ছে আরও সাত মাস ৷
প্রসঙ্গত, এই নিয়ে নির্ধারিত সময়ে কমিশনের কাজ শেষ না হওয়ায় পাঁচ বার মেয়াদ বাড়ানো হল বেতন কমিশনের৷
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী ১০ বছর অন্তর বাজারের সঙ্গে সমতা রেখে সরকারি কর্মীদের বেতনের কাঠামো পুনর্বিন্যাস করা হয় ৷ সেই মতো রাজ্যের সরকারি কর্মচারীদের নয়া বেতনক্রম ঠিক করতে ২০১৫ সালে অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছিল রাজ্য সরকার।
যদিও কর্মীদের আক্ষেপ বাড়িয়ে বার বার কমিশনের মেয়াদ বাডা়নো হয়েছে অতীতে৷ আবারও তাই হল। এবার মেয়াদ বাড়ল সাত মাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news