Breaking News
Home / TRENDING / চিঠি দিয়ে সিবিআইয়ের কাছে ৭-১০ দিনের সময় চাইলেন রাজীব কুমার

চিঠি দিয়ে সিবিআইয়ের কাছে ৭-১০ দিনের সময় চাইলেন রাজীব কুমার

ওয়েব ডেস্ক:

সিবিআইয়ের কাছে ৭-১০ দিনের সময় চাইলেন রাজীব কুমার। সূত্রের খবর, চিঠি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে ওই আবেদন করেছেন রাজীব।

প্রসঙ্গত, রাজীব কুমারকে রবিবার সন্ধ্যার নোটিসে সোমবার সকাল ১০টায় সল্টলেকে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেখানে হাজির হননি। এরপরই কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে শুরু হয় জল্পনা। খোঁজ পড়ে যায় রাজীব কুমারের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক জায়গায় খোঁজ নিয়ে দেখার চেষ্টা করেন, যে সেখানে তিনি আছেন কিনা। এমন সময়ে সল্টলেকে সিবিআইয়ের দফতরে হাজির হন সিআইডির দুই আধিকারিক। তাঁরাই চিঠি দেন। সিবিআই সূত্রে খবর, ওই চিঠিতে রাজীব সিবিআইয়ের কাছে ৭-১০ দিনের সময় চেয়েছেন।

এখন দেখার এবার সিবিআই কী পদক্ষেপ নেয়। সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারের চিঠির কোনও জবাব এখনও তারা দেয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *