Breaking News
Home / TRENDING / ‘৭০ টা পৌরসভা জিতবে বিজেপি, পুরভোটে লড়ার ক্ষমতাই নেই মমতার’: মুকুল

‘৭০ টা পৌরসভা জিতবে বিজেপি, পুরভোটে লড়ার ক্ষমতাই নেই মমতার’: মুকুল

নিজস্ব সংবাদদাতা:

মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের নেতা কর্মীরাই বিশ্বাস করে না, সে কারণেই দল ছেড়ে তাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, বললেন মুকুল রায়। প্রসঙ্গত, সামনেই পুরভোট। তার আগে আজ রাজ্যের ৪ পুরসভার দখল নিল বিজেপি। এই প্রসঙ্গে এদিন দিল্লির সদর দফতর থেকে মুকুল রায় বলেন, ‘১২৮ টা পুরসভায় বিজেপির সঙ্গে লড়ারই ক্ষমতাই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে ৭০ টাই আমরা জিতব’।

বিজেপি নেতার মতে, ‘মমতাকে তাঁর দলের কর্মীরাই আর বিশ্বাস করে না।’ উল্লেখ্য, লোকসভা ভোটে তৃণমূল আশানুরূপ ফল করতে না পারায় দলের পুরনো নেতা কর্মীদের ফিরিয়ে আনার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। দলের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। নতুনদের নেতাদের উত্থানে যাঁরা আচমকা ব্রাত্য হয়ে গিয়েছিলেন, তাদের ফিরিয়ে পরিত্রাণ খুঁজছে দল।

এই প্রসঙ্গে মুকুল রায়ের মন্তব্য, ‘মমতাই আগে দলটা চালাতেন। কে মন্ত্রী হবে, কে পঞ্চায়েত প্রধান সবটাই নিজে দেখত। অতএব, নতুন করে দায়িত্ব নেওয়ার কিছু নেই। আসল কথা হচ্ছে, মমতা তাঁর দলের কর্মীদের কাছেও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *