Breaking News
Home / TRENDING / মোদিকে নিজে হাতে মিষ্টি খাইয়ে অভিনন্দন প্রণবের

মোদিকে নিজে হাতে মিষ্টি খাইয়ে অভিনন্দন প্রণবের

নিজস্ব সংবাদদাতা:

মোদিকে শুভেচ্ছা জানালেন প্রণব। ফুলের স্তবক দিয়ে, মিষ্ঠি খাইয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দিত করলেন প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব এদিন দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদিকে আন্তরিক শুভেচ্ছা জানান। অবশ্যই অভিনন্দনের কারণ লোকসভা ভোটে মোদির নেতৃত্ব বিজেপির অভূতপূর্ব সাফল্য এবং দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র দামোদার দাস মোদির প্রধানমন্ত্রী পদে ফেরা।

মঙ্গলবার মোদির হাতে প্রথমে ফুলের স্তবক তুলে দেন প্রণব মুখোপাধ্যায়। এরপর নিজে হাতে মিষ্ঠি খাওয়ান দ্বিতীয়বারের জন্য শপথ নিতে চলা প্রধানমন্ত্রীকে। স্বভাবতই প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব ও বিজেপি প্রধান মোদির এই ছবি নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, গত বছর মোহন ভাগবতের আমন্ত্রণে আরএসএসের বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে যোগ দেন প্রণব মুখোপাধ্যায়। যা নিয়ে চরম বিতর্ক হয় সে সময়। এদিকে সাম্প্রতিককালে মুর্শিদাবাদে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর প্রচার সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেন, কংগ্রেস ও আরএসএসের মধ্যে গোপন যোগসাজেশ রয়েছে। যদিও সে কথায় আমল দেয়নি কংগ্রেস ও আরএসএস।

এরপর প্রণব মুখোপাধ্যায় ও নরেন্দ্র মোদির আজকের শুভেচ্ছা বিনিময় নিয়েও যে হাজারো কথা উঠবে তা বলা বাহুল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *