Breaking News
Home / TRENDING / বিকেলেই বিজেপিতে শুভ্রাংশু রায়, গেরুয়া শিবিরে বিষ্ণুপুরের কং বিধায়কও

বিকেলেই বিজেপিতে শুভ্রাংশু রায়, গেরুয়া শিবিরে বিষ্ণুপুরের কং বিধায়কও

নিজস্ব সংবাদদাতা:

আজ বিকেলেই বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। সূত্রের খবর, দলের রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন শুভ্রাংশু। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা বিজপুরের বিধায়ককে ৫ বছরের জন্য বরখাস্ত করেছে দল। শুভ্রাংশুর দোষ, দল তাঁকে ব্যক্তিগত আক্রমণ করায় তিনি তার প্রাকাশ্য প্রতিবাদ করেন। মুকুল রায় প্রসঙ্গ তুলে তাঁকে ‘গদ্দারের ছেলে’ বলায় অপমানিত বোধ করেন শুভ্রাংশু, এবং তা প্রকাশ্যে জানান। এরপরেই বরখাস্ত করা হয় তাঁকে। দেখা গেল, শেষ অবধি তিনি দল ছাড়লেন। মঙ্গলবার বিকেলেই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন শুভ্রাংশু রায়।

এদিকে আজই কংগ্রেসের টিকিটে জেতা এক বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন। তিনি বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য।

প্রসঙ্গত, লোকসভা ভোটে রাজ্যে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর রাজ্য রাজনীতিতে পাল্টা হাওয়ার ইঙ্গিত সর্বত্র। শুধু শুভ্রাংশু রায় আর তুষারকান্তি ভট্টাচার্য বলেই নয়, আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক ছোট বড় তৃণমূল নেতা পুরনো দল ছেড়ে গেরুয়া শিবির যোগ দিতে মুকুল রায়ের বাড়িতে ভিড় করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *