নীল রায়। শেষ দফা ভোটের আগে নির্বাচন কমিশন রাজীব কুমারকে বদলি করে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছিল। নির্বাচনবিধি শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে রাজীব কুমারকে বাংলায় ফেরত পাঠানোর চিঠি দিল নবান্ন। সূত্র মারফত এমনটাই খবর। বরাবরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ প্রাক্তন কলকাতা পুলিশের কমিশনার। গত ফেব্রুয়ারি মাসে সিবিআই কর্তারা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাঁর পার্ক স্ট্রিটের বাসভবনে গেলে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয়েছিল ওই আধিকারিকদের। প্রিয় পুলিশকর্তাকে সিবিআই জেরার প্রতিবাদে ধর্মতলায় ধারণায় বসেন তৃণমূল নেত্রী। লোকভোটের কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশের পদ থেকে সরিয়ে সিআইডি দপ্তরের প্রধান করে পাঠানো হয় রাজীবকে। কিন্তু সপ্তম দফা ভোটের আগে আচমকাই নির্বাচন কমিশনকে বদলি করে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দেন। এবার রাজ্য সরকার নিজের ক্ষমতা ফিরে পেতেই রাজীব কুমারকে ফিরিয়ে দেওয়া লিখিত আবেদন জানাল কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি বলেই জানা গিয়েছে নবান্ন সূত্রে। তবে রাজীব কুমারকে ফিরে পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সবরকম প্রচেষ্টা চালাবে বলেই না একটি সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি হয়েছে। সঙ্গে তাঁর ওপর থাকা রক্ষাকবচ সরিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট। দুই দফায় সিবিআই জেরার এড়িয়ে এখন গভীর সংকটে এই দুদে আইপিএস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news