নিজস্ব সংবাদদাতা:
যে তৃণমূল রাজ্যে বিজেপির ক্ষমতা বিস্তারে বাঙালির সংস্কৃতি নিয়ে চিন্তিত তাদেরই কোনওরকম সংস্কৃতিবোধ, সভ্যতা ভব্যতা নেই বলে মনে করেন মুকুল রায়। প্রসঙ্গত, বাঙালির সংস্কৃতি মুছে দেবে বিজেপি, এমনই অভিযোগ শাসক দল সহ একপক্ষের। এই প্রসঙ্গে এদিন মুকুল রায় প্রশ্ন তোলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তা কোন সংস্কৃতির মধ্যে পড়ে?’
মুকুল মনে করিয়ে দেন, ‘প্রধানমন্ত্রীকে কান ধরে ওঠবোস করার কথা বলেছেন মমতা, থাপ্পড় মারার কথা বলেছেন। এসব কী?’ নির্বাচনী প্রচারসভায় গরম গরম ভাষান দিতে গিয়েই কী মমতা এমনটা বলে ফেলেছিলেন? উত্তরে মুকুল রায়ের বক্তব্য, ‘ভারতের আর কোথাও তো প্রধানমন্ত্রীকে এই ভাষায় আক্রমণ করা হয়নি!’
বিজেপি শীর্ষ নেতার স্পষ্ট ইঙ্গিত, রাজ্যে বিজেপি আসছে বলে যে তৃণমূল বাঙালির সংস্কৃতি গেল গেল বলে রব তুলছে, সেই তাদের নেত্রীরই সংস্কৃতিবোধ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news