Breaking News
Home / TRENDING / পাকিস্তানে গুরু নানকের ঐতিহাসিক সৌধে হামলা, ভাঙচুরে ধ্বংস একাংশ

পাকিস্তানে গুরু নানকের ঐতিহাসিক সৌধে হামলা, ভাঙচুরে ধ্বংস একাংশ

ওয়েব ডেস্ক:

ঐতিহ্য ভাঙার নোংরা খেলা এবার পাকিস্তানে। শতাব্দী প্রাচীন গুরু নানক প্যালেসে হামলা চালাল দুষ্কৃতীরা৷ সূত্রের খবর, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারোয়াল শহরে অবস্থিত এই ঐতিহাসিক সৌধটিতে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। এমনকী সৌধের জানলা দরজা খুলে নেওয়া হয়েছে৷

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সোমবার এই খবর প্রকাশিত হয়েছে৷ চারতলা ভবনের একাংশে ভাঙচুর চলেছে৷ যে দেওয়ালে হামলা চালানো হয় সেখানে গুরু নানক সহ বেশ কয়েকজন শিখ ধর্মগুরুর ছবি আঁকা ছিল৷ সংবাদপত্র দ্য ডনের মতে, শুধু ধর্মগুরুরাই নন, ওই দেওয়ালে আঁকা ছিল বেশ কয়েকজন হিন্দু শাসক ও রাজার ছবিও৷ যা নষ্ট হয়েছে বলে খবর৷

প্রাচীন সৌধটির নাম প্যালেস অফ বাবা গুরু নানক৷ সারা বছর গোটা বিশ্বের শিখ সম্প্রদায়ের মানুষ দর্শন করতে আসেন এই সৌধ৷ লাহোর থেকে ১০০ কিমি দূরত্বে নারয়োল শহরে সৌধটি অবস্থিত৷

স্থানীয় শিখ সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আবেদন জানিয়েছে, যাতে এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়া হয়৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *