নিজস্ব সংবাদদাতা:
তিনি কেউ না, কিছু না, তাঁর নিজের ভাষায় তিনি অতি সাধারণ একজন। কিন্তু রাজ্যের রাজনৈতিক মহল তা মানবে কেন! কারণ তিনি যে মুকুল রায়। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার আগে রাজ্যে গেরুয়া শিবিরের চেহারা কী ছিল, আর আজ কী দাঁড়িয়েছে তা সাধারণ বঙ্গবাসীও জানেন। এই যেমনই আজ জনা পঞ্চাশেক কাউন্সিলর, এক জেলা পরিষদ সদস্য ও তিন বিধায়ক দিল্লিতে গিয়ে বিজেপি যোগ দিলেন। যার জেরে এক ঝটকায় গেরুয়া রং নিল ৪ পুরসভা। এবং এই কাণ্ডের নেপথ্য নায়ক সেই তিনি—মুকুল চাণক্য রায়।
না মুকুল রায় মানতে রাজি নন, যে তিনি ‘চাণক্য’। এদিন মুকুল বলেন, ‘চাণক্য অনেক বড় মানুষ ছিলেন। সেখানে অতি সাধারণ মানুষ আমি। মফসসলের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক বঙ্গ সন্তান মাত্র।’
কিন্তু সেই সন্তানের করিশ্মাতেই যে দ্রুত পাল্টে রাজ্য রাজনীতির মানচিত্র। এখন তো সত্যি মনে হচ্ছে, মনে হচ্ছে সম্ভব—১৯শে হাফ, ২১শে সাফ!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news