Breaking News
Home / TRENDING / সমঝোতা

সমঝোতা

মূল হিন্দি রচনা : হরিশঙ্কর পরসাই

অনুবাদ : পার্থসারথি পাণ্ডা

যদি দুই সাইকেল সওয়ার রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসে, যদি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে সাইকেল নিয়ে উল্টে পড়ে, তাহলে তারা আগে উঠে ঝগড়া করবে, তারপর গায়ের ধুলো ঝাড়বে। এটা এমনই একটা সুচারু প্রচলিত নিয়ম যে, ঝগড়াটা না হলে জনতা ধরেই নেবে লোক দুটো ক্যালানে কাত্তিক, ভদ্রলোক না!

একদিন সেভাবেই দুই সাইকেলঅলা লেগে পড়ল মাঝরাস্তায়। এবং একে অপরকে বেশ বাছা বাছা খিস্তিতে বিশেষিত করতে লাগল, শুয়োরের বাচ্ছা, দেখতে পাস না, কানা নাকি, শালা!

অন্য লোকটা খিস্তিটা ফিরিয়ে দিয়ে বলল, শালা শুয়োরের বাচ্ছা, ভুল সাইডে ঢুকে রোয়াব দেখাচ্ছিস!

খিস্তি ও প্রতিখিস্তির সাইজ বাড়তে লাগল। বেশ লোক জমে উঠল। প্রথম লোকটা দাঁত খিঁচিয়ে বলল, আর একটা কথা বললে শালা তোর বেল একেবারে ফাটিয়ে ছাতু করে দেব!

অন্য লোকটা অমনি বলল, আরে যা যা! বেশি বারাফাট্টাই মারলে এমন দেব না কানের গোড়ায়! দেখবি—

দুজনেই তেড়েফুঁড়ে দুজনের ওপর ঝাঁপিয়ে যেই না পড়তে যাবে, অমনি দুজনের মাঝখানে এসে পড়ল একটা তিন নম্বর লোক। তাদের থামিয়ে দিয়ে বলল, দেখো ভাই, দুজনে দুজনের মাথা ফাটালেই তোমাদের শান্তি তাই তো? দুজনের রাগ মিটবে তো? পাবলিকও এন্টারটেইনড হবে। তোমরা বরং এক কাজ করো সামনের ইলেকট্রিক পোষ্টে মাথা ঠুকে ফাটিয়ে নাও, এতে মজাটা জমবে ভালো! এসব করে টরে এবার ঝগড়াটা অন্তত থামাও!

কথাগুলো তেমন মজার না, হাসিরও না। তবু তার কথা শুনে প্রথম ও দ্বিতীয় লোকটা কিছু একটা বুঝে হেসে ফেলল। তাদের হাসি দেখে নির্দিষ্ট বোকার মতো জনতাও হেসে ফেলল। আসলে, লোক দুটোর মধ্যে সমঝোতা হয়ে গেল। এটাই আমাদের ভোট এবং ভোট পরবর্তী ভারতের রাজনীতি, সমঝোতা নীতি!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *