Breaking News
Home / TRENDING / ড্যামেজ কন্ট্রোল: মন্ত্রিসভা রদবদলের জন্য রাজ্যপালকে চিঠি নবান্নের

ড্যামেজ কন্ট্রোল: মন্ত্রিসভা রদবদলের জন্য রাজ্যপালকে চিঠি নবান্নের

নীল রায়:

রাজ্য মন্ত্রিসভায় রদবদল করতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে সময় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাজভবনকে একটি চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। সেখানে মন্ত্রিসভায় রদবদলের জন্য তাঁর সময় চাওয়া হয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যের ১৭ জন মন্ত্রী পরাজিত হয়েছে। প্রায় ১২৮টি বিধানসভা কেন্দ্রে বিজেপির কাছে হার মানতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। তাই এবার মন্ত্রিসভা রদবদল করে বড়সড় ঝাকুনি দিতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, গত শনিবার তৃণমূলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করে সাংগঠনিক রদবদল করেছেন মমতা। সঙ্গে ৩১ মে কালীঘাটে আবারও বৈঠকের ডাক দিয়ে রেখেছেন তিনি। মনে করা হচ্ছে তারপরেই মন্ত্রিসভা রদবদল করবেন। লোকসভা ভোটে মাস খানেক আগেই তিন বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় এনেছিলেন। তাপস রায়, সুজিত বসু, রত্না ঘোষকে মন্ত্রী করা হয়েছিল। তাপস রায় দমদম কেন্দ্রীয় বরানগর থেকে সাড়ে ১৩ হাজার ভোটের ব্যবধানে দিতে পারলেও, সুজিত বসু ও রত্না ঘোষ চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। দুই মন্ত্রী নিজে নিজে কেন্দ্রে চূড়ান্তভাবে পরাজিত হয়েছেন বিজেপির কাছে। মন্ত্রিসভা রদবদলের সময় এই বিষয়টিও মাথায় থাকবে মুখ্যমন্ত্রীর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *