Breaking News
Home / হেড লাইন্স (page 473)

হেড লাইন্স

লালু অখিলেশের দল তুলে দিয়েছে পিকে, মমতার দলটাকেও লাটে তুলবে: মুকুল

নিজস্ব সংবাদদাতা: মমতার দলকে লাটে তুলতে এসেছে স্ট্র্যাটিজিস্ট প্রশান্ত কিশোর। এমনটাই মত রাজ্য বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়ের। এদিন তিনি বলেন, প্রশান্তের জন্য আগেও দেশের একাধিক দলের ঝাপ বন্ধ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্ষেত্রেও তেমনটাই ঘটতে চলেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর কলকাতার রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠান সেরে মেদিনীপুর যান মুকুল। সেখানে চন্দ্রকোন …

আরও পড়ুন »

মাহেশে কল্পতরু মমতা, পর্যটন কেন্দ্র গড়তে বরাদ্দ ২৫ কোটি

ওয়েব ডেস্ক: প্রতিশ্রুতির বন্যা, মাহেশের রথযাত্রার উদ্বোধনে এসে কল্পতরু মুখ্যমন্ত্রী। কথা দিলেন, মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। যার জন্য সব মিলিয়ে ২৫ কোটি টাকা বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পুরীর পরেই দেশজোড়া খ্যাতি রয়েছে মাহেশের রথযাত্রার। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইসকনের রথযাত্রা উদ্বোধনেই দেখতে অভ্যস্ত রাজ্য। কিন্তু এবার …

আরও পড়ুন »

ফতোয়া উড়িয়ে ইসকনের রথযাত্রায় আরতি করলেন নুসরত জাহান জৈন

নিজস্ব সংবাদদাতা: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান। রাজ্যে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের রশি টানলেন বিজেপি নেতা মুকুল রায়। অন্যদিকে ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বসিরহাটের নায়িকা সাংসদ নুসরত জাহান জৈন। বলা বাহুল্য, নুসরত একটি মৌলবাদী সংগঠনের ফতোয়া উড়িয়ে হাজির হলেন আজ …

আরও পড়ুন »

ইসকনের রথযাত্রা উদ্বোধনেও রাজনীতি, ‘জয় বাংলা’ ধ্বনি দিলেন মমতা

নিজস্ব সংবাদদাতা: রাজনীতি থেকে বাদ গেল না রথযাত্রাও। বৃহস্পতিবার ইসকনের রথাযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা বলার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ ধ্বনি দিতেও ভুললেন না তিনি। বিস্তারিত দেখুন ভিডিওয়।

আরও পড়ুন »

চলতি বছরে দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে ৭ শতাংশ পর্যন্ত, সুখবর ইকোনমিক সার্ভের

ওয়েব ডেস্ক: দেশের অর্থনীতির জন্য সুখবর দিল ইকোনমিক সার্ভে রিপোর্ট। বাজেট পেশের আগেই প্রকাশিত এই রিপোর্ট জানালো, চলতি অর্থ-বছরে দেশের জিডিপি বাড়তে পারে ৭ শতাংশ হারে। উল্লেখ্য, এই হারে বৃদ্ধি হলে আর্থিক বৃদ্ধিতে ভারত পেছনে ফেলে দেবে চিনের মতো দেশকে। প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার রাজ্যসভায় ইকোনমিক সার্ভে রিপোর্ট ২০১৮-১৯ …

আরও পড়ুন »

রথের রশি টেনে বাংলায় বিরাজ করা অশুভ শক্তির বিনাশ প্রার্থনা মুকুলের, (দেখুন ভিডিও)

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার শুভ রাত্রাযাত্রা উৎসব উপলক্ষে উত্তর কলকাতায় রথের রশি টানলেন মুকুল রায়। এদিন রথের রশি টেনে মুকুলের প্রার্থনা—বাংলায় এখনও বিরাজ করা অশুভ শক্তির বিনাশ হোক। মুকুল রায় আরও কী বললেন জানতে দেখুন ভিডিও।  

আরও পড়ুন »

সরকারি অর্থ খরচ করে রথযাত্রায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ মুকুলের

জয় ঘোষ। এবার রথযাত্রাতেও রাজনীতির রঙ। রথকে নিয়ে তৃণমূল- বিজেপির দড়ি টানাটানি। এদিন ইসকনের রথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ গিরিশপার্কের রামমন্দির থেকে শিল্পী সংসদের রথের রশিতে টান দিলেন বিজেপির সহ সম্পাদক( সংগঠন) অরবিন্দ মেনন ও মুকুল রায়। মূলত, এদিন রথযাত্রাকে সামনে রেখে জনসংযোগের কাজ করলেন বিজেপি। “সরকারি …

আরও পড়ুন »

৩ জঙ্গির সাজা, পাল্টা নাশকতার আশঙ্কা, ভারত-বাংলাদেশ সীমান্তে লাল সতর্কতা

ওয়েব ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হল লাল সতর্কতা। নাশকতার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের মালদহ জেলার সীমান্ত এলাকায়। প্রসঙ্গত, বুধবার গ্রেফতার হওয়া ৩ জেএমবি জঙ্গিকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত৷ সেই সূত্রেই জঙ্গি সংগঠনটির তরফে পাল্টা মারের আশঙ্কা করছে ভারত-বাংলাদেশ দুই দেশ। যেহেতু বিগত …

আরও পড়ুন »

রাতভোর তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উলুবেড়িয়া, আহত ৮ গেরুয়া সমর্থক

ওয়েব ডেস্ক: উত্তপ্ত উলুবেড়িয়া। তৃণমূল-বিজেপি ধুন্ধুমার রাতভোর। ভাঙচুর, বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ঘটনায় আহত ৮ জন। আহত প্রতেক্যেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। বুধবার রাতে সংঘর্ষ হয় উলুবেড়িয়ার বাউড়িয়া ফোর্ট গ্লষ্টার এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বুধবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। গেরুয়া শিবিরের দাবি, এলাকায় চোলাই মদের …

আরও পড়ুন »

রাজ্যের নাম বদলে অতি তৎপর মমতা, চিঠি মোদিকে, রাজ্যসভায় নোটিশ তৃণমূলের

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের নাম বাংলা করতে অতি তৎপর রাজ্যের শাসক দল। সূত্রের খবর, এবিষয়ে আজ সংসদে বিশেষ নোটিস দেবে তৃণমূল। একই বিষয়ে আজ রাজ্যসভায় আলোচনায় চায় তৃণমূল। জানা গিয়েছে, যেভাবেই হোক আগামী ২৬ জুলাইয়ের মধ্যে রাজ্যের নামে বদল চায় রাজ্য সরকার। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কেন্দ্রের তরফে তেমন …

আরও পড়ুন »

মানহানির মামলায় কাঠগড়ায় রাহুল

ভাস্কর মান্না: সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার এখন ২৪ ঘন্টাও কাটেনি, তারই মধ্যে মানহানি মামলায় হাজিরা দিতে মুম্বই পৌঁছলেন রাহুল গাঁধী। সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় সঙ্ঘের হাত রয়েছে মন্তব্য করে মানহানি মামলায় জড়িয়ে পড়েছিলেন প্রাক্তণ কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার সেই মামলার পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের স্থানীয় আদালতে হাজিরা দিতে যান রাহুল। ২০১৭ সালে …

আরও পড়ুন »

আর্জেন্টিনার হারে হতাশ মেসি, মুখ খুললেন অবসর নিয়ে

প্রসেনজিৎ মাহাতো: (ব্রাজিল:‌ ২ (‌জেসুস, ফিরমিনো)‌ আর্জেন্টিনা:‌ ০) ম্যাচ শেষে তখন তিনি হতাশার মহাসমুদ্রে ডুবে। দেশের জার্সিতে এবারেও ট্রফি অধরা। চূড়ান্ত‌‌ ব্যর্থতার পর আর্জেন্টিনাতে একটা প্রশ্ন নিয়ে যে জোর চর্চা শুরু হবে, তা সকলেরই জানা ছিল। মেসির কি এবার জাতীয় দল থেকে সরে দাঁড়ানো উচিত?‌ প্রশ্নটা মেসিকে বিদ্ধ করে। করারই …

আরও পড়ুন »

পুরুলিয়ার ব্যর্থতা নিয়ে বৈঠকে ভাইপোর নাম মুখেও আনলেন না মমতা

নীল রায়। লোকসভা ভোটে গোহারার পর এই প্রথম পুরুলিয়া জেলার বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে বিধানসভায় নিজের ঘরে বৈঠকে পুরুলিয়ার বিধায়করা ছাড়াও হাজির ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আইনমন্ত্রী মলয় ঘটক। পুরুলিয়া আসনে হারের জেরে মন্ত্রী তথা জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর ডানা ছাঁটা গিয়েছে। দফতরবিহীন মন্ত্রী …

আরও পড়ুন »

আসানসোলে রথযাত্রা উপলক্ষে টাকা বিলির অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে

ব্রজ বন্দোপাধ্যায়, আসানসোল:   রথ যাত্রা উপলক্ষে টাকা বিলির অভিযোগ উঠল তৃণমূল শাসিত পৌরসভার বিরুদ্ধে। অভিযোগ, আসানসোল পৌরসভা এলাকার রথযাত্রা কমিটিগুলিকে ২৫ হাজার টাকা করে বিলি করছে তৃণমূল নেতারা। যা নিয়ে রাজনৈতিক বির্তক শুরু হয়েছে।   বিরোধী বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ধর্মীয় অনুষ্ঠানে টাকা বিলি করছে তৃণমূল। আসানসোল …

আরও পড়ুন »

রথের রশি : মাহেশ-ইস্কনে মমতা, উত্তর কলকাতায় মুকুল

নিজস্ব প্রতিনিধি:   আজ রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে রথের দড়ি টানাটানি। কারণ রথের চাকা রাস্তায় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারা নিজেদের সমীকরণ তৈরি করবে।   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর কলকাতায় ইসকনের রথ টেনে, রথ যাত্রার উদ্বোধন করেন। এবারে ইসকনের পাশপাশি হুগলির মাহেশেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৬২৩ …

আরও পড়ুন »

ইভিএম ছেড়ে ব্যালটে ফিরে, পিছিয়ে যেতে চায় না কেন্দ্র

ওয়েব ডেস্কঃ   “পিছনে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই।” রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে এই বার্তা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বুধবার রাজ্যসভায় নির্বাচনী সংস্কার সংক্রান্ত আলোচনায় ইভিএম ছেড়ে ব্যালটে ফেরার দাবি তোলেন বিরোধীরা।   বিরোধীদের অভিযোগ, ইভিএমে কারচুপি করে লোকসভা ভোটে জিতেছে বিজেপি। কংগ্রেস নেতা কপিল সিব্বলের অভিযোগ, “প্রার্থীর নাম …

আরও পড়ুন »