Breaking News
Home / হেড লাইন্স (page 474)

হেড লাইন্স

অর্জুন সিংয়ের সংবর্ধনার নামে জগদ্দলে শক্তি প্রদর্শন করবে বিজেপি, ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে

সূর্য সরকার। একে একে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সমস্ত এলাকার দখল নিচ্ছে বিজেপি। এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সম্বর্ধনার নামে জগদ্দল এলাকার দখল নিতে চাইছে তাঁরা। দলের দাপুটে নেতাকে এবার সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে জগদ্দল বিজেপি।‌ পদ্ম প্রতীকে দাঁড়িয়েই প্রথমবারের জন্য সাংসদ হয়েছে অর্জুন। বারাকপুর লোকসভা জুড়ে তিনি ‘শেষ কথা’। তাই …

আরও পড়ুন »

যাত্রীদের দাবি মেনে বন্ধ হয়ে যাওয়া রুটে বাস পরিষেবা শুরু শকুন্তলায়

নীল রায়। বেহালা জনপদের শকুন্তলা এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে পরিবহন দফতর আবারও শুরু করল এম৭বি বাসের পরিষেবা। বুধবার সকালে তারাতলা ডিপোর এমডি দেবাশিস সেনগুপ্ত ও ঠাকুরপুকুর ডিপোর এম ডি তরুণ মজুমদারের উপস্থিতিতে চার বছর পর আবারও পথচলা শুরু করল বাসটি। চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই বাস পরিষেবা …

আরও পড়ুন »

রাজারহাটে বেআইনি সিমেন্ট কারখানার হদিশ

নিজস্ব সংবাদদাতা। বেআইনি সিমেন্ট কারখানায় আচমকা হানা দিল পুলিশ। বুধবার রাজারহাটের নারায়ণপুর থানার শিখরবাগান এলাকায় বেআইনি সিমেন্টের কারখানায় যায় পুলিশ। জানা গিয়েছে, বিভিন্ন নামিদামি কোম্পানির ব্যাগে ভরে দেওয়া হচ্ছে কম দামি স্থানীয় সিমেন্ট। এসএসসি, লাফার্জ সহ একাধিক নামী কোম্পানির সিমেন্টে ব্যাগে করে নিয়মিত বাজারে ছাড়া হত এইসব স্থানীয় সিমেন্ট। হানায় …

আরও পড়ুন »

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসল কলেজ ছাত্রী প্রেমিকা

নিজস্ব সংবাদদাতা:   বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে এবার অনশনে বসল এক কলেজ ছাত্রী। তরুণীর পাশে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে বাড়িতে তালা লাগিয়ে চম্পট দিয়েছে প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সেবাগ্রাম এলাকায়।   জানা গিয়েছে, বেপাত্তা প্রেমিক …

আরও পড়ুন »

গাইঘাটায় বাড়ি ফেরার পথে ধর্ষিত প্রতিবন্ধী যুবতী

নিজস্ব সংবাদদাতা:   প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। মুখ ও বধির ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল ওই এলাকারই বাসিন্দা সমীর সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় সমীর সরকারকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।   গত ৩০ জুন ওই যুবতী বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ওই …

আরও পড়ুন »

হুগলির তৃণমূলে রদবদল, সভাপতি পদ খোয়ালেন তপন দাশগুপ্ত

নীল রায়। সরিয়ে দেওয়া হল হুগলি জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্তকে। বুধবার রাতে হুগলি জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তপন দাশগুপ্তকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবকে। কার্যকরী সভাপতির দায়িত্বে থাকছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, ধনেখালির বিধায়ক তথা মন্ত্রী …

আরও পড়ুন »

মাহেশে মুখ্যমন্ত্রীকে ‘জয় শ্রী রাম’ বলতে প্রস্তুত বিজেপি

নিজস্ব প্রতিনিধি:   হুগলী জেলার মাহেশে এই প্রথম রথ যাত্রা উপলক্ষ্যে রথ টানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর গেরুয়া বাহিনীর দাপটে কিছুটা হলেও মানুষের জনসমর্থন হারিয়েছেন মমতা। তাই রাজ্যের মানুষের মন জিততে আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী।   রাজ্যের প্রতিটি জেলায় জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে দলীয় নেতাদের কাজে লেগে পড়েন দলের …

আরও পড়ুন »

তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা বিজেপির শহীদ সমাবেশে থাকবেন শাহ-নাড্ডা

জয় ঘোষ। তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবসের পাল্টা সভা করবে বিজেপি। এবং সেই জনসভা হবে কলকাতাতেই। বুধবার এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে রাজ্য নেতারা চেষ্টা চালাচ্ছেন ওই সভায় সভাপতি অমিত শাহ ও কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাডডাকেও হাজির করানোর। বিজেপি সেই সভায় তৃণমূলের হামলায় নিহতদের শ্রদ্ধা জানাবে। পাশাপাশি, …

আরও পড়ুন »

বাংলা নামে সায় দিন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

নীল রায়। রাজ্যের নাম বদল চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যসভায় তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজ্যের নাম পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন বিল পাশ করাতে হয়। তা এখনও হয়নি।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর স্পষ্ট হয়ে …

আরও পড়ুন »

ইস্তফা রাহুলের, আপাতত কংগ্রেস সভাপতি নবতিপর মোতিলাল

নীল রায়। কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী। বুধবার টুইট করে নিজের ইস্তফার কথা জানিয়ে দেন তিনি। রাহুল লেখেন, “শীঘ্র দল নতুন সভাপতি খুঁজে নিক।” কারনাডের সাংসদের এমন ঘোষণার কিছুক্ষণ পর জানা যায়, কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হয়েছেন মতিলাল ভোরা। এআইসিসি সূত্রে খবর, স্থায়ী সভাপতি না হওয়া অবধি তিনিই সভাপতি …

আরও পড়ুন »

মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়কের

জয় ঘোষ। মুকুল ম্যাজিকে ঘর ভাঙল পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের। তাঁর প্রাক্তণ আপ্ত সহায়ক অনির্বান চট্টোপাধ্যায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। বুধবার মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক প্রাতাপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। অনির্বাণ কলকাতার মেয়র ফিরহাদ …

আরও পড়ুন »

৪৫ বছরের পুরনো রথ দেখতে ভিড় জমে লাহিড়ী বাড়িতে

প্রসেনজিৎ ধর। বরানগরের লাহিড়ী বাড়ির রথ উৎসব এবারে ৪৫ বছরে পড়ল। বাড়ির রথ টানা শুরু করেন বামনদাস লাহিড়ী। এই রথ উৎসবে এলাকার মানুষের ভিড় চোখে পড়ার মতো। এই রথ উপলক্ষে সোজা রথ থেকে উল্টো রথ, মাঝের নয় দিন জাঁকজমক করে বিরাট সামাজিক অনুষ্ঠান হয় লাহিড়ী বাড়িতে। রথের দিন লাহিড়ী বাড়ির …

আরও পড়ুন »

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা হবে না, জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভাস্কর মান্না:   পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সংসদে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘বাংলা’ করার যে প্রস্তাব দিয়েছিলেন, তা বাতিল করা হল।   নাম পরিবর্তন না করার কারণ হিসেবে তিনি বলেন, “এই নাম …

আরও পড়ুন »

রোজভ্যালির অফিস থেকে ১কোটি টাকা ও ল্যাপটপ উদ্ধার করল ইডি

নিজস্ব সংবাদদাতা:   ১ কোটি টাকা সহ একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের অ্যান্টি রাওডিশাখা। রোজভ্যালির একাউন্টেন্ট গোবিন্দ আগরওয়ালের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে পুলিশ।   পুলিশ সূত্রে খবর, সেই ল্যাপটপে ‘ম্যাডাম রোজভ্যালী’ নামক একটি ফোল্ডার ছিল এবং সেখান থেকেই মনোজ কুমার সংক্রান্ত তথ্য কলকাতা …

আরও পড়ুন »

মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির কারণে জলাধার ভেঙে মৃত ৭, নিখোঁজ ২০ জন

ওয়েব ডেস্কঃ   রত্নাগিরি জলাধার ভেঙে মহারাষ্ট্রে মৃত্যু হল ৭ জনের। নিখোঁজ প্রায় ২০ জন মানুষ। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের তিয়ারে জলাধার ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে। মূলত প্রচুর বৃষ্টির কারণে জল ধরে না রাখতে পেরে জলাধারটি ভেঙে যায়।   এই জলাধারের কাছে অবস্থিত প্রায় ৭ টি গ্রাম জলের তলায় তলিয়ে গিয়েছে …

আরও পড়ুন »

নির্বাচনী সংস্কার নিয়ে রাজ্যসভায় সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা

ভাস্কর মান্না:   নির্বাচনের সংস্কারের দাবিতে বুধবার রাজ্য সভায় সরকারকে কোণঠাসা করার পরিকল্পনা করল ১৪টি বিরোধী দল। সংবিধানের ১৭৬ ধারা অনুযায়ী, ‘দেশের নির্বাচনে সংস্কার প্রয়োজন’ এই দাবিকে সামনে রেখে একটি নোটিশ জারি করেছে বিরোধী দলগুলি। সেখানে নির্বাচন বন্ড, ‘এক দেশ, এক ভোট’,  ইভিএমের ত্রুটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ রয়েছে। বিরোধীদের …

আরও পড়ুন »