Breaking News
Home / TRENDING / সরকারি অর্থ খরচ করে রথযাত্রায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ মুকুলের

সরকারি অর্থ খরচ করে রথযাত্রায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ মুকুলের

জয় ঘোষ। এবার রথযাত্রাতেও রাজনীতির রঙ। রথকে নিয়ে তৃণমূল- বিজেপির দড়ি টানাটানি। এদিন ইসকনের রথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ গিরিশপার্কের রামমন্দির থেকে শিল্পী সংসদের রথের রশিতে টান দিলেন বিজেপির সহ সম্পাদক( সংগঠন) অরবিন্দ মেনন ও মুকুল রায়। মূলত, এদিন রথযাত্রাকে সামনে রেখে জনসংযোগের কাজ করলেন বিজেপি। “সরকারি টাকা খরচ করে মুখ্যমন্ত্রী ইসকন- মাহেশের রথ উদ্বোধন করছে”। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়।

মুখ্যমন্ত্রী এবার ইসকনের রথ উদ্বোধন ছাড়াও এবার হুগলির মাহেশের রথের শুভ সূচনা করবেন এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, ” ওনার তো হেলিকপ্টার আছে। নিজের টাকা খরচ হবে না। আর দলের টাকাও খরচ হবে। তাই ইসকনেও যাবে মাহেশেও যাবে। বাংলায় যে অ-শুভ শক্তি এখনও বিরাজ করেছে। এই অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির সূচনা হোক” তিনি আরও রায় বলেন, ” এই পবিত্র রথযাত্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অংশ নেয়। এই ঐতিহ্যপূর্ণ দিনে রথের দড়ি টানতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আজ যে রথযাত্রা বের হয়েছে। এই রথ ৭ দিন থাকবে বাগবাজারে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *