ওয়েব ডেস্ক:
দেশের অর্থনীতির জন্য সুখবর দিল ইকোনমিক সার্ভে রিপোর্ট। বাজেট পেশের আগেই প্রকাশিত এই রিপোর্ট জানালো, চলতি অর্থ-বছরে দেশের জিডিপি বাড়তে পারে ৭ শতাংশ হারে। উল্লেখ্য, এই হারে বৃদ্ধি হলে আর্থিক বৃদ্ধিতে ভারত পেছনে ফেলে দেবে চিনের মতো দেশকে। প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার রাজ্যসভায় ইকোনমিক সার্ভে রিপোর্ট ২০১৮-১৯ পেশ করেন।
যদিও ফিসক্যাল ঘাটতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইকোনমিক সার্ভে। বলা হয়েছে চলতি আর্থিক বছরে ফিসক্যাল ঘাটতি হতে পারে ৫.৮ শতাংশ। ২০১৮-১৯ আর্থিক বছরে যা ছিল ৬.৮ শতাংশ। একই রিপোর্টে দেশের কর্মসংস্থানের ওপরে জোর দেওয়া হয়েছে। এইসঙ্গে কাজের বাজার সৃষ্টির ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাগুলির ওপরে। পাশাপাশি মোদি সরকারের প্রত্যাশা মতো দেশের আর্থিক বৃদ্ধির একটি রোডম্যাপও বানিয়ে দিয়েছে ইকোনমিক সার্ভে।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম বলেন, নীতি নির্ধারকদের স্বচ্ছ নীতি তৈরি করতে হবে। কর্মসংস্থান, রপ্তানি ও উৎপাদন ক্ষেত্রে মূল ভূমিকা নেবে বিনিয়োগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news