ওয়েব ডেস্ক:
উত্তপ্ত উলুবেড়িয়া। তৃণমূল-বিজেপি ধুন্ধুমার রাতভোর। ভাঙচুর, বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ঘটনায় আহত ৮ জন। আহত প্রতেক্যেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। বুধবার রাতে সংঘর্ষ হয় উলুবেড়িয়ার বাউড়িয়া ফোর্ট গ্লষ্টার এলাকায়।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বুধবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। গেরুয়া শিবিরের দাবি, এলাকায় চোলাই মদের রমরমা রুখতে তৎপর হওয়ার পরেই হামলা হল তাঁদের উপর। বিজেপি কর্মীরা জানান, এদিন বেআইনি মদের দোকান খোলায় প্রতিবাদ জানায় দলীয় কর্মীরা, তার জেরেই ৪০-৫০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গেরুয়া সমর্থকদের বাড়িতে ঢুকে ইটবৃষ্টি ও বোমাবাজি শুরু করে। যে ঘটনায় বোমার আঘাতে আহত হয়েছে তিন মহিলা-সহ ৮ বিজেপি সমর্থক। তাঁদের বাউড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যথারীতি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা যুক্তি, “এলাকার দুটি ক্লাবের মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনও যোগ নেই। বিজেপি সমর্থকেরা নিজেরাই বোমাবাজি করে তৃণমূলকে দোষী করছে। আপাতত পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news