Breaking News
Home / TRENDING / রাজ্যের নাম বদলে অতি তৎপর মমতা, চিঠি মোদিকে, রাজ্যসভায় নোটিশ তৃণমূলের

রাজ্যের নাম বদলে অতি তৎপর মমতা, চিঠি মোদিকে, রাজ্যসভায় নোটিশ তৃণমূলের

ওয়েব ডেস্ক:

পশ্চিমবঙ্গের নাম বাংলা করতে অতি তৎপর রাজ্যের শাসক দল। সূত্রের খবর, এবিষয়ে আজ সংসদে বিশেষ নোটিস দেবে তৃণমূল। একই বিষয়ে আজ রাজ্যসভায় আলোচনায় চায় তৃণমূল। জানা গিয়েছে, যেভাবেই হোক আগামী ২৬ জুলাইয়ের মধ্যে রাজ্যের নামে বদল চায় রাজ্য সরকার।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কেন্দ্রের তরফে তেমন সারা মেলেনি এখনও। রাজ্যের নাম বদল করতে হলে সংবিধান সংশোধনীর প্রয়োজন। সে বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়নি মোদি সরকারের তরফে। গতকাল সংসদে তা জানিয়ে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রাজ্য সরকার। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম বদলের আবেদন জানিয়ে ফের কেন্দ্রকে একটি চিঠি লেখেন গতকাল।

উল্লেখ্য, প্রায় বছর তিন আগে ২০১৬-র অক্টোবরে রাজ্যের নাম বদলের প্রস্তাব গৃহীত হয় বিধানসভায়। বাংলা, ইংরেজি ও হিন্দি ৩টি ভাষায় ৩টি নাম বাছা হয়- বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু সে সময় রাজ্যের প্রস্তাব ফিরিয়ে দেয় কেন্দ্র। পাশাপাশি ৩ টি ভাষাতেই এক নাম হতে হবে বলে রাজ্যকে জানায় কেন্দ্র। এরপরই রাজ্য সরকার রাজ্যের নাম ৩ ভাষাতেই ‘বাংলা’ করার সিদ্ধান্ত নেয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রককে তা জানায়।

এতদসত্ত্বেও রাজ্যের নাম ‘বাংলা’ করার বিষয়ে অনুমোদন দিতে কেন্দ্র গড়িমসি করছে বলে অভিযোগ রাজ্যের। উল্লেখ্য, এই নিয়ে ৩ বার রাজ্যের নাম বদলের প্রস্তাব ফেরাল স্বরাষ্ট্রমন্ত্রক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *