ওয়েব ডেস্ক:
ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হল লাল সতর্কতা। নাশকতার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের মালদহ জেলার সীমান্ত এলাকায়। প্রসঙ্গত, বুধবার গ্রেফতার হওয়া ৩ জেএমবি জঙ্গিকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত৷ সেই সূত্রেই জঙ্গি সংগঠনটির তরফে পাল্টা মারের আশঙ্কা করছে ভারত-বাংলাদেশ দুই দেশ। যেহেতু বিগত দিনে এমন ঘটনাই ঘটেছে।

সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যদের নাম হারুন মিস্ত্রি, শাহাদাত হাজী ও আবদুল মুমিম। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে এলাকায়। বাংলাদেশের প্রশাসন এদের গ্রেফতার করে ২০০৯-এর ৭ জুলাই। সে সময় এরা বেআইনি ভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করছিল। এদের কাছ থেকে অস্ত্রশস্ত্র, সীমান্তবর্তী এলাকার ম্যাপ ও জিহাদি বই উদ্ধার হয়েছিল।
দীর্ঘদিন ধরে ৩ জঙ্গির বিরুদ্ধে মামলা চলছিল। আজ সেই মামলার রায়ে ১০ বছরের কারাদণ্ডের রায় শোনায় চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত দায়রা আদালত। এরপরেই সীমান্তজুড়ে লাল সর্তকতা জারি হয়৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news