Breaking News
Home / TRENDING / আসানসোলে রথযাত্রা উপলক্ষে টাকা বিলির অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে

আসানসোলে রথযাত্রা উপলক্ষে টাকা বিলির অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে

ব্রজ বন্দোপাধ্যায়, আসানসোল:

 

রথ যাত্রা উপলক্ষে টাকা বিলির অভিযোগ উঠল তৃণমূল শাসিত পৌরসভার বিরুদ্ধে। অভিযোগ, আসানসোল পৌরসভা এলাকার রথযাত্রা কমিটিগুলিকে ২৫ হাজার টাকা করে বিলি করছে তৃণমূল নেতারা। যা নিয়ে রাজনৈতিক বির্তক শুরু হয়েছে।

 

বিরোধী বিজেপির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ধর্মীয় অনুষ্ঠানে টাকা বিলি করছে তৃণমূল। আসানসোল পৌরসভার অন্তর্গত প্রায় ২২টি রথযাত্রা কমিটিকে ২৫ হাজার টাকা করে বিলি করছে তৃণমূল। পাশাপাশি তাঁরা প্রশ্ন তুলেছেন, পৌরসভার তহবিল থেকে এইভাবে এত ক্লাবকে টাকা দেওয়া যায় কি? তবে টাকা দেওয়ার কথা স্বীকার করে আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, “কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের বিষয় নয় এটা। কে, কি বলে এতে কিছু এসে যায়না।”  

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *