নিজস্ব সংবাদদাতা:
মমতার দলকে লাটে তুলতে এসেছে স্ট্র্যাটিজিস্ট প্রশান্ত কিশোর। এমনটাই মত রাজ্য বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়ের। এদিন তিনি বলেন, প্রশান্তের জন্য আগেও দেশের একাধিক দলের ঝাপ বন্ধ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্ষেত্রেও তেমনটাই ঘটতে চলেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর কলকাতার রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠান সেরে মেদিনীপুর যান মুকুল। সেখানে চন্দ্রকোন রোডে রথের রশিতে টান দিতে এসে ফের কাটমানি ইস্যুতে মমতাকে খোঁচা দেন চাণক্য। মুকুল বলেন, মুখমন্ত্রী দলের কর্মীদের বলেছেন যে পঁচাত্তর শতাংশ টাকা দলকে দিন। তার মানে কাটমানির পঁচাত্তর শতাংশ টাকা সরাসরি যায় শাসক দলের কাছে। সেক্ষেত্রে দলের নেত্রী তো মমতা বন্দ্যোপধ্যায়, উনি একটা বিজ্ঞাপন দিয়ে বলুন—যাদের যাদের টাকা দলের কাছে আছে, উনি একটা জায়গায় বসে সেইগুলো ফেরত দেবেন। মুকুল রায়ের মতে ‘তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়।’
এরপরেই প্রশান্ত কিশোর প্রসঙ্গে মুকুলের মন্তব্য, লালু প্রাসাদ, অখিলেশের দলকে তুলে দিয়েছে প্রশান্ত কিশোর, মমতার দলটাকেও ও তুলে দিতে এসেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news