Breaking News
Home / TRENDING / রথের রশি : মাহেশ-ইস্কনে মমতা, উত্তর কলকাতায় মুকুল

রথের রশি : মাহেশ-ইস্কনে মমতা, উত্তর কলকাতায় মুকুল

নিজস্ব প্রতিনিধি:

 

আজ রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে রথের দড়ি টানাটানি। কারণ রথের চাকা রাস্তায় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারা নিজেদের সমীকরণ তৈরি করবে।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর কলকাতায় ইসকনের রথ টেনে, রথ যাত্রার উদ্বোধন করেন। এবারে ইসকনের পাশপাশি হুগলির মাহেশেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৬২৩ বছরের পুরনো ঐতিহ্যবাহী হুগলির মাহেশে রথ টানবেন মুখ্যমন্ত্রী। সম্ভবত এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী মাহেশের রথে উপস্থিত থাকবেন।

 

অন্যদিকে, পিছিয়ে নেই  বিজেপিও। রাজ্য বিজেপি নেতারা নিজ নিজ এলাকায় রথ টেনে জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছে। এদিন উত্তর কলকাতায় রথযাত্রা উপলক্ষে রথ টানবেন বিজেপি নেতা মুকুল রায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *