Breaking News
Home / হেড লাইন্স (page 448)

হেড লাইন্স

কলকাতার পুজো কমিটিগুলোকে আয়কর দপ্তরের চিঠি, বিচলিত মুখ্যমন্ত্রী

সূর্য সরকার কলকাতার বড় পুজো কমিটিগুলি আয়কর দপ্তরকে চিঠি দেওয়ায় বিচলিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার বড় পুজো কমিটিগুলোর কাছে অায়কর দফতরের চিঠি দেওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি কলকাতার কয়েকটি বড় পুজো কমিটি আয়কর দফতরের চিঠি পেয়েছে। বিগত বছরে তাদের পুজোর খরচের হিসেবে চাওয়া হয়েছে ওই …

আরও পড়ুন »

জেলা পরিষদ সদস্যদের ভাতা বাড়ল, অথচ শিক্ষকরা অনশনে, মুখ্যমন্ত্রীকে খোঁচা সুজনের

নীল রায়। জেলা পরিষদ সদস্যদের ভাতা বাড়লো অথচ শিক্ষকরা তাদের দাবি নিয়ে রাস্তায় বসে আছেন। এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী। সোমবার নবান্ন রাজ্যের প্রায় বেশিরভাগ জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘোষণা অনুযায়ী,   জেলা পরিষদ সদস্যরা ১৫০০ টাকা পেতেন, তারা …

আরও পড়ুন »

অশোক সুরানার শেষ যাত্রায় উপস্থিত রাজনৈতিক ব্যক্তি থেকে টালিগঞ্জের শিল্পীরা

প্রসেনজিৎ ধর:   কয়েকদিন আগে অসুস্থতার কারণে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি নামে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন অশোক সুরানা। নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, কয়েকদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকব। কয়েকদিন বলে তিনি যে আর কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আসবেন না তা বুঝতে পারেনি তাঁর শুভানুধ্যায়ীরা। গতকাল সেই বেসরকারি নার্সিং হোমে শেষ নিশ্বাস …

আরও পড়ুন »

অনুশীলনে আপ্লুত কাশিম আইদারা 

প্রসেনজিৎ মাহাতো:   তরুণ ব্রিগেড দেখে খুশি ইস্টবেঙ্গলের বিদেশি কাশিম আইদারা। সোমবার মরশুমের প্রথম অনুশীলনে নেমেছিলেন। ম্যাসাজ নিয়ে সবার শেষে প্র্যাকটিস থেকে বেরোনর মুখে বলে দিলেন,   “সিনিয়র হিসেবে বাড়তি দায়িত্ব নিতে প্রস্তুত। এবারে দলে জুনিয়রদের প্রাধান্য দেখে ভাল লাগছে। আশা রাখি, গত মরশুমের থেকে এবারে আরও ভাল হবে। সবাইকে …

আরও পড়ুন »

“কোথায় কী করছি না করছি। সবই জানতে পারছি সংবাদপত্র থেকে” বাংলার সংবাদমাধ্যমকে খোঁচা পিকের

নীল রায়। বাংলার সংবাদমাধ্যমকে কী খোঁচা দিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর! সোমবার দুপুরে এক টুইট মারফৎ পিকে লেখেন, “মজার বিষয় এই যে ইদানিং আমি কোথায় কী করছি না করছি। সবই জানতে পারছি সংবাদপত্র থেকে।” প্রসঙ্গত, রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে ধর্মতলায় তৃণমূলের সমাবেশে …

আরও পড়ুন »

শিক্ষকদের অনশনে নজর না দিয়ে অন্যায় করছে রাজ্য সরকার, অভিযোগ সোমেনর

সূর্য সরকার। প্রাথমিক শিক্ষকদের অনশন মঞ্চে হাজির হয়ে তাদের দাবি দাওয়াকে যুক্তি সঙ্গত বলে আখ্যা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সোমবার এই অনশন কর্মসূচি ২৪০ ঘন্টা অতিক্রান্ত হল। সোমেন মিত্র বলেন, “অনশন মঞ্চে উপস্থিত আন্দোলনকারীরা চরম অরাজক পরিস্থিতির মধ্যে সময় অতিবাহিত করছেন। জল নেই, মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা নেই। …

আরও পড়ুন »

বিপাকে শাসক, গঙ্গারামপুরে তৃণমূলের আনা অনাস্থাও বাতিল ঘোষণা করল হাইকোর্ট

ওয়েব ডেস্ক: এবার গঙ্গারামপুর পুরসভার অনাস্থা বৈঠকও বাতিল হয়ে গেল। উল্লেখ্য, আগামীকালই ছিল বৈঠক। এদিন সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, আগামীকালের বদলে অনাস্থা বৈঠক হবে ৫ অগাস্ট। এইসঙ্গে তাঁর নির্দেশ—ওই দিন ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতে হবে। প্রসঙ্গত, গঙ্গারামপুরে অস্থিরতা শুরু হয় বিপ্লব মিত্রর বিজেপিতে যোগদানের পর। এদিকে লোকসভা ভোটে খারাপ …

আরও পড়ুন »

অনৈতিক কাজকর্ম বরদাস্ত করব না, সরকারি আইনজীবীদের কড়া বার্তা বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক: সরকারি আইনজীবীদের ব্যবহারে ক্ষুদ্ধ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বললেন, আমাকে অপমান করা মানে হাইকোর্টের প্রধান বিচারপতির অপমান। সরকারি আইনজীবীদের ব্যবহারকে কড়া নিন্দা করলেন তিনি। সব মিলিয়ে বনগাঁ মামলায় সরকারি আইনজীবী-বিচারপতি সংঘাত তুঙ্গে উঠল। প্রসঙ্গত, এদিন সকালেই বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন সরকারি আইনজীবীরা। এরপর হাইকোর্টে বনগাঁ মামলার শুনানির …

আরও পড়ুন »

মুম্বাইয়ে ভয়াবহ আগুন, অগ্নিগর্ভ এমটিএনএল ভবনে আটক ১০০ কর্মী

ওয়েব ডেস্ক: শহরে ভয়াবহ আগুন। আগুনের দাপটে বহুতলে আটকে কম করে ১০০ জন। এই ঘটনা দেশের বাণিজ্যনগরী মুম্বাইয়ের মুম্বইয়ের এমটিএনএল বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে। সূত্রের খবর, অন্তত ১০০ কর্মী ভেতরে আটকে পড়েছেন। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় এই কেন্দ্রীয় সরকারি টেলিকম দফতরের বহুতল ভবনটি অবস্থিত। জানা গিয়েছে, ইতিমধ্যেই দমকলের ১৪টি …

আরও পড়ুন »

তৃণমূলের একুশের পাল্টা ! দিল্লিতে বাংলায় নিহতদের নিয়ে শহীদ স্মরণ বিজেপির

জয় ঘোষ। তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা শহীদ স্মরণ বিশেষ কর্মসূচি বিজেপির। আগামীকাল মঙ্গলবার দিল্লিতে এই কর্মসূচি হবে অরাজনৈতিক সংগঠন “কল ফর জাস্টিস”- এর ব্যানারে এই অনুষ্ঠান হবে। পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট পর্যন্ত নিহত বিজেপির ২৪টি শহীদ পরিবারকে সোমবার দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোট ৪৮ জন …

আরও পড়ুন »

সভাধিপতিদের প্রশিক্ষণ থেকে ভাতা বাড়ানো, একগুচ্ছ ঘোষণা মমতার

সূর্য সরকার জেলা পরিষদের সব পর্যায়ের জনপ্রতিনিধিদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে জেলা পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে মমতা বলেন “জেলা পরিষদের সভাধিপতিদের ভাতা ৬৬০০ থেকে ৯০০০ টাকা করা হল। সহ সভাধিপতি পেতেন ৫০০০ টাকা, করা হল ৮০০০ টাকা। কর্মাধ্যক্ষরা পেতেন ৪০০০ টাকা, হলো ৭০০০ …

আরও পড়ুন »

বিজ্ঞানীদের পরাক্রম ও দেশবাসীর ইচ্ছাশক্তির প্রকাশ চন্দ্রযানের সফল উৎক্ষেপণ: প্রধানমন্ত্রী

ওয়েব ডেস: চন্দ্রাযান-২-এর সফল উৎক্ষেপনের পর ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে লিখলেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা। বিজ্ঞানীদের পরাক্রম এবং ১৩০ কোটি দেশবাসীর ইচ্ছাশক্তি প্রকাশ পেল চন্দ্রযান-২-এর উৎক্ষেপণে। প্রত্যেক নাগরিকের আজ গর্বের দিন। প্রধানমন্ত্রী আরও লেখেন, চাঁদের কুমেরু প্রান্তে অভিযান নামবে চন্দ্রযান, যা রীতিমতো অভিনব। …

আরও পড়ুন »

ত্রুটি সারানো হয়েছিল ১ দিনেই, সফল উৎক্ষেপণের পর জানালেন ইসরো চেয়ারম্যান

ওয়বে ডেস্ক: নির্বিঘ্নে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান ২। আজ নির্ধারিত সময়েই উৎক্ষেপণ হল মহাকাশযানটির। উত্‍ক্ষেপণের সময় মিশন কন্ট্রোলে হাজির ছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবম। ইসরো সূত্রে জানা গিয়েছে, উত্‍ক্ষেপণের পর নির্ধারিত ১৬ মিনিটে চাঁদের কক্ষে পৌঁছেছে যানটি। চন্দ্রযান ২ এর সঙ্গে জড়িত সমস্ত প্রযুক্তিবিদদের এদিন কৃতিত্ব দেন শিবম। এদিনের …

আরও পড়ুন »

সফল উৎক্ষেপণ, মাহেন্দ্রক্ষণে মহাকাশে পাড়ি দিল চন্দ্রযান ২

ওয়েব ডেস্ক: সফল উৎক্ষেপণ। সঠিক সময়ে মহাকাশে পাড়ি দিল চন্দ্রযান ২। আনন্দে করতালি দিয়ে উঠলেন ইসরোর বিজ্ঞানীরা। গোটা দেশের মুখে গর্বের হাসি। মানুষের চাঁদের মাটিতে পা রাখার ৫০ বছরটিকে এর থেকে ভালো ভাবে স্মরণ করা যেত না হয়তো। ভারতের এবারের চন্দ্রাভিযান যেন নিল আর্মস্ট্রংদের সেই অমর কীর্তিকে মহিমান্বিত করতেই বদ্ধপরিকর চিল। …

আরও পড়ুন »

রায় ঘোষণার দিন বনগাঁ মামলার বিচারপতিকে বয়কট রাজ্যের আইনজীবীদের

ওয়েব ডেস্ক: বিচারপতি রাজনৈতিক মন্তব্য করছেন, এমন অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিলেন রাজ্যের আইনজীবীরা। রাজ্যের তরফের আইনজীবীদের বক্তব্য, এই বিচারপতির কাছে তাঁরা সুবিচার আশা করেন না। এমনকী বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে তাঁরা চিঠিও দিয়েছেন বলে জানান এদিন। এদিকে আজ সোমবারই ফের …

আরও পড়ুন »

অসম ও বিহারের বন্যায় কাজ শুরু ভারত সেবাশ্রম সঙ্ঘের

জয় ঘোষ।‌ অসম ও বিহারের বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকায় ত্রাণ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। সংঘের উদ্যোগে অসমের ধুবড়ি, গুয়াহাটির পান্ডু ও বরাক ভেলির শিলচর, করিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ও উত্তর বিহারের বিস্তীর্ণ বন্যা কবলিত হাজার হাজার মানুষকে ইতিমধ্যেই শুকনো খাবার দেওয়ার কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান …

আরও পড়ুন »