Breaking News
Home / TRENDING / সভাধিপতিদের প্রশিক্ষণ থেকে ভাতা বাড়ানো, একগুচ্ছ ঘোষণা মমতার

সভাধিপতিদের প্রশিক্ষণ থেকে ভাতা বাড়ানো, একগুচ্ছ ঘোষণা মমতার

সূর্য সরকার

জেলা পরিষদের সব পর্যায়ের জনপ্রতিনিধিদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে জেলা পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে মমতা বলেন “জেলা পরিষদের সভাধিপতিদের ভাতা ৬৬০০ থেকে ৯০০০ টাকা করা হল।
সহ সভাধিপতি পেতেন ৫০০০ টাকা, করা হল ৮০০০ টাকা। কর্মাধ্যক্ষরা পেতেন ৪০০০ টাকা, হলো ৭০০০ টাকা”।

 

তবে, শুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতিতেও ভাতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনি সদস্যরা ১৫০০ টাকা পেতেন, তারা এখন থেকে পাবেন ৩৫০০ টাকা। গ্রাম প্রধানরা পেতেন ৩০০০ টাকা, পাবেন ৫০০০ টাকা। উপপ্রধানদের ভাতা ৪০০০ টাকা করা হল, সঞ্চালক উপসমিতি ৩৫০০০ টাকা। যার জন্য ২২০ কোটি থেকে ২২৫ কোটি টাকা বেশি খরচ হবে বলে প্রশাসন সূত্রের খবর।‌ পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন পঞ্চায়েত তৈরী হয়েছে।‌১৫ দিনের মধ্যে নতুন সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *