Breaking News
Home / TRENDING / ত্রুটি সারানো হয়েছিল ১ দিনেই, সফল উৎক্ষেপণের পর জানালেন ইসরো চেয়ারম্যান

ত্রুটি সারানো হয়েছিল ১ দিনেই, সফল উৎক্ষেপণের পর জানালেন ইসরো চেয়ারম্যান

ওয়বে ডেস্ক:

নির্বিঘ্নে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান ২। আজ নির্ধারিত সময়েই উৎক্ষেপণ হল মহাকাশযানটির। উত্‍ক্ষেপণের সময় মিশন কন্ট্রোলে হাজির ছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবম। ইসরো সূত্রে জানা গিয়েছে, উত্‍ক্ষেপণের পর নির্ধারিত ১৬ মিনিটে চাঁদের কক্ষে পৌঁছেছে যানটি। চন্দ্রযান ২ এর সঙ্গে জড়িত সমস্ত প্রযুক্তিবিদদের এদিন কৃতিত্ব দেন শিবম।

এদিনের উত্‍ক্ষেপণের পর কে শিবন জানান, ১৫ জুলাই ত্রুটি ধরা পড়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রযুক্তিবিদরা তা সারিয়ে ফেলেন। এরপর রকেটের সমস্ত যন্ত্রাংশ যে সঠিক ভাবে কাজ করছে তা নিশ্চিত করা হয়।’ চন্দ্রযান ২ উত্‍ক্ষেপণের জন্য জিএলএলভি মার্ক থ্রি রকেটের ক্ষমতা ১৫ শতাংশ বাড়ানো হয়েছে বলেও জানান ইসরোর চেয়ারম্যান।

উল্লেখ্য, চন্দ্রযান ২-এ রয়েছে তিন অংশ। অরবিটারটির নাম চন্দ্রযান ২। যানের যে অংশটি চাঁদের মাটি স্পর্শ করবে তার নাম বিক্রম। আর চাঁদের মাটিতে পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য তৈরি গাড়ি বা রোভারটির নাম প্রজ্ঞান।

চাঁদের কক্ষে প্রবেশের পর চন্দ্রযান থেকে বিচ্ছিন্ন করা হবে ল্যান্ডার ‘বিক্রম’কে। চাঁদের বুকে অবতরণ করবে যানটি। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য আদর্শ স্থান খুঁজে অবতরণ করবে বিক্রম।

বিজ্ঞানীরা জানান, এখনো পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি কোনও দেশের কোনও যান। ওই এলাকায় খাদে জমে থাকা বরফের চরিত্র জানা যাবে এই অভিযান থেকে। তাছাড়া চাঁদের ওই এলাকায় রয়েছে হিলিয়াম থ্রি বা টিট্রিয়াম পরমাণু। যা বৈজ্ঞানিক গবেষণার এক মূল্যবান সম্পদ বলেন করেন আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *